সারাদেশ

জেএমবি নেতার ২০ বছর কারাদণ্ড

স্টাফ রিপোর্টার : জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) চট্টগ্রাম জেলা শাখার সাবেক কমান্ডার এরশাদ হোসাইন ওরফে মামুনকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আরও পড়ুন : আরাভ খানের ১০ বছর কারাদণ্ড

একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকি ৩ আসামিকে খালাস দিয়েছেন আদালত।

খালাসপ্রাপ্ত আসামিরা হলেন, বুলবুল আহমেদ সরকার ওরফে ফুয়াদ (২৬), মো. সুজন (২৪) ও মাহাবুবুর রহমান ওরফে খোকন (৩৫)।

মঙ্গলবার (৯ মে) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভুঁঞা এ রায় ঘোষণা করেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ।

আরও পড়ুন : ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

তিনি বলেন, গত ১১ এপ্রিল আলোচিত মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। আজ (মঙ্গলবার) নির্ধারিত দিনে রায় ঘোষণা করেন আদালত।

আদালত সূত্র জানায়, গোপন বৈঠকের খবর পেয়ে ২০১৫ সালের ২৩ মার্চ নগরের আকবরশাহ থানার এনআর স্টিল মিলের সামনের একটি ভাড়া করা ঘরে অভিযান চালায় পুলিশ। এ সময় আসামি এরশাদ হোসাইনকে বিস্ফোরক দ্রব্য ও বোমা তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আকবর শাহ থানায় এরশাদের নাম উল্লেখ এবং দুই থেকে তিনজন অজ্ঞাতনামাকে আসামি করে মামলা দায়ের করে পুলিশ।

আরও পড়ুন : সাতক্ষীরায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

এদিকে ২০১৫ সালের শেষের দিকে নগরের কর্ণফুলী থানা এলাকা থেকে বুলবুল আহমেদ, মো. সুজন ও মাহাবুবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদেরকে আকবর শাহ থানায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ২০১৬ সালের এপ্রিলে আকবর শাহ থানা পুলিশ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। এরপর ২০২০ সালের ২৪ নভেম্বর চার জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন হয়। আইনি প্রক্রিয়া শেষে আজ (মঙ্গলবার) রায় ঘোষণা করেন আদালত।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা