সারাদেশ

মুন্সীগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতি

মো. নাজির হোসেন (মুন্সীগঞ্জ) : মুন্সীগঞ্জ শহর লাগোয়া পঞ্চসার ইউনিয়নের ডিঙাভাঙা সরকারপাড়া বাজারে একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। দুই নৈশ প্রহরীর হাত-পা বেঁধে সোমবার দিবাগত রাত ১ টার দিকে বাজারের মা স্বর্ণ শিল্পালয়ে এ ডাকাতি হয়।

আরও পড়ুন : জেএমবি নেতার ২০ বছর কারাদণ্ড

স্বর্ণের দোকান মালিক গোপাল কর্মকার দাবী করেন, ডাকাতদল তার দোকানের সিন্দুক ভেঙ্গে ৬ ভরি স্বর্ণালংকার, ৩২০ ভরি রূপার অলংকার ও নগদ আড়াই লাখ টাকা লুটে নিয়েছে।

সরকারপাড়া বাজারের নৈশ প্রহরী মো. রাজ্জাক জানান, প্রথমে ৩ টি মোটর বাইকে করে কয়েকজন বাজার ঘুরে দেখে যায়। ১৫ মিনিট পরই স্বর্ণের দোকানের দুইপাশ থেকে ৬ জন যুবক আসে। তারা বাজারে সিসি ক্যামেরা দেখতে পেয়ে ফিরে যায়।

এরপর আবার কাপড়ে মুখ ঢেকে যুবকরা ফিরে এসে দুই নৈশ প্রহরীর হাত-পা ও মুখ বেঁধে ফেলে। পরে স্বর্ণের দোকানের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে স্বর্ণ-রূপার অলংকার ও নগদ টাকা লুটে নিয়ে চলে যায়।

আরও পড়ুন : মাটিরাঙ্গায় চিকিৎসা সেবা ও আর্থিক সহায়তা

সদর থানার (ওসি) মো. তারিকুজ্জামান জানান, ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বার কাউন্সিলে অ্যাডহক কমিটি: ৩০ দিনের মধ্যে নির্বাচনের দাবি

বাংলাদেশ বার কাউন্সিল পরিচালনার জন্য সম্প্রতি গঠিত ১৫ সদস্যের অ্যাডহক কমিটির...

গোয়ালন্দে সরকারি খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে সরকারি খালের উপর অবৈধভাবে গড়ে উঠা মু...

ঢাবির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর বার্তা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বার্তায...

নবম পে-স্কেল কার্যকর, ১১-২০তম গ্রেডে বাড়ছে ১৩৫% বেতন

১ জুলাই থেকে কার্যকর হয়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রত্যাশিত নবম প...

গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ ! 

রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে নতুন পদক্ষেপের পরিকল্পনা করছে সর...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা