ছবি-সংগৃহীত
সারাদেশ

বজ্রপাতে প্রাণ গেল দুই বন্ধুর

জেলা প্রতিনিধি : নরসিংদীর রায়পুরা উপজেলায় বজ্রপাতে দুই বন্ধু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

আরও পড়ুন : বিদ্যুৎস্পৃষ্টে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু

বৃহস্পতিবার (৪ মে) দুপুরে উত্তরবাখরনগর ইউনিয়নের লোচনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রায়পুরার উত্তরবাখরনগর ইউনিয়নের লোচনপুর গ্রামের জালাল উদ্দীনের ছেলে আহাদ মিয়া (২১) ও একই গ্রামের বাছেদ মিয়ার ছেলে রানা মিয়া (২০)। এ ঘটনায় আহত হয়েছেন একই গ্রামের নাছির উদ্দিনের ছেলে শিমন মিয়া (২০)।

আরও পড়ুন : রূপপুরে রুশ নারীর মরদেহ উদ্ধার

নিহত রানার বড় ভাই রুবেল মিয়া বলেন, আমার ভাই ঢাকায় ব্যাগের কারখানায় চাকরি করতো। বাড়িতে এসে বন্ধুদের সঙ্গে ঝালমুড়ি খেতে গিয়েছিল। পরে বজ্রপাতে সে ও তার বন্ধু আহাদ মারা যায়। তার আরেক বন্ধুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

নিহত আহাদ মিয়ার বাবা জালাল উদ্দিন বলেন, আমার ছেলে ঢাকায় জামাইয়ের ব্যাগের কারখানায় চাকরি করতো। ঈদের ছুটিতে সে বাড়িতে এসেছে। আজ দুপুরে বন্ধুদের সঙ্গে সে ঝালমুড়ি খেতে বাড়ি থেকে বের হয়। পরে খবর পাই বজ্রপাতে সে ও তার এক বন্ধু মারা গেছে।

আরও পড়ুন : ঈশ্বরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

এ বিষয়ে উত্তরবাখরনগর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুল্লাহ হাবিব বলেন, আমি এক মেম্বারের মাধ্যমে খবর পেয়ে নিহতদের বাড়িতে গিয়েছি। ঘটনাটি অন্তত দুঃখজনক। আমার পক্ষ থেকে নিহতের পরিবারকে সহযোগিতা করা হবে।

রায়পুরা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ফয়সাল আহমেদ বলেন, আমরা ঘটনাস্থলে এসে প্রাথমিকভাবে কাজ শুরু করছি। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা