সারাদেশ

সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মন্নান সিকদারের বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছেন স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা।

আরও পড়ুন : মিসরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪

বুধবার (৩ মে) রাতে উপজেলার তালতলা বাজারে ওয়ার্ড যুবলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে এ কর্মসূচি পালিত হয়।

স্থানীয় ইউপি সদস্য মনির হোসেন তালুকদার জানান, কমিটি গঠনে আমির হোসেন আমু এমপি মহোদয়ের দিকনির্দেশনা সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে। তার নির্দেশনা অনুযায়ী কমিটিতে ত্যাগী নেতা-কর্মীরা স্থান পাননি। প্রত্যেকটা ওয়ার্ডে বিএনপির লোকদের যুবলীগের কমিটিতে পদ দেয় এবং যুবলীগের কর্মীদের অবজ্ঞা করেছে। সংগঠনকে দুর্বল করতে তিনি পায়তারা চালাচ্ছে।

আরও পড়ুন : ভারতে গেলেন পাক পররাষ্ট্রমন্ত্রী

এ বিষয়ে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মন্নান সিকদার বলেন, ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন নিয়ে ঝামেলা ছিল। তবে কি কারণে আমার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করলো তা আমি নিজেও জানিনা।

নলছিটি থানার ওসি মুহাম্মদ আতাউর রহমান বলেন, যুবলীগের কমিটি গঠন নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

চাকরি থেকে বরখাস্ত ব্রিগেডিয়ার জাকারিয়া ও  কর্নেল ফাতিমা

ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থ...

ডৌয়াতলায় নসিমনের ধাক্কায় স্কুলশিক্ষিকা নিহত

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে ইট-ব...

দেশে নতুন ২ থানা ও ২ পৌরসভা গঠনের অনুমোদন

দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের...

গোপালগঞ্জের সহিংসতায় মনে হয় না, এটি বাংলাদেশের অংশ: গোলাম পরওয়ার

গোপালগঞ্জে সহিংসতা, নাশকতা ও পুলিশের ওপর হামলার ঘট...

নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ড...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

ইন্দমোহনের মৃত্যুর সাড়ে ৫ বছর পর চলে গেলেন দীপ্তি রাজবংশীও

দেশের লোকসংগীত অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। প্রয়া...

বারিধারা থেকে গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন

রাজধানীর বারিধারার একটি অভিজাত বাসা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা