সারাদেশ

ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের ভালুকায় দাঁড়িয়ে থাকা কাভারভ্যানের সাথে পিকাপের ধাক্কা লেগে পিকআপ চালক ইমরান হোসেন (২৮) ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

আরও পড়ুন : মিসরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪

বৃহস্পতিবার (৪ মে) সকাল ১০টায় উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আমতলী এলাকার কোকাকোলা কোম্পানীর গেইটের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, বৃহস্পতিবার সকালে ঢাকাগামী একটি পিকাপ রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভারভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় পিকাপের সামনের অংশ ধুমড়ে মুচড়ে গেলে ড্রাইভার ইমরান হোসেন ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ভালুকা ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতের লাশ উদ্ধার করে ভরাডোবা হাইওয়ে পুলিশের কাছে লাশ হস্তান্তর করে। নিহত ইমরান হোসেন নারায়নগঞ্জ জেলার সদর উপজেলার হালিরটেক গ্রামের আঃ মতিন মিয়ার ছেলে।

আরও পড়ুন : ভারতে গেলেন পাক পররাষ্ট্রমন্ত্রী

ভরাডোবা হাইওয়ে থানার ওসি রিয়াদ মাহমুদ পিপিএম জানান, ধারণা করা যাচ্ছে চালক ঘুমিয়ে পড়ায় এই দুর্ঘটনাটি ঘটেছে। নিহতের লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। আইনি পক্রিয়া চলমান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা