সারাদেশ

ট্রেনের ধাক্কায় ২ বাইক আরোহীর মৃত্যু

জেলা প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছে।

আরও পড়ুন : লন্ডনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার (৪ মে) বেলা ১১টার দিকে উপজেলার রসুলপুর রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুড়িগ্রামের উলিপুর উপজেলার কনছের আলীর ছেলে হামিদুল ইসলাম (৪০) তিনি ব্র্যাকের ক্রেডিট অফিসার হিসেবে নীলফামারীর কিশোরগঞ্জ শাখায় কর্মরত ছিলেন। অপর ব্যক্তি নীলফামারী জেলার জলঢাকা উপজেলার কৈমারি পাটোয়ারী পাড়া গ্রামের মৃত অলন্দ মোহন রায়ের ছেলে সুশান্ত রায় (৪২)। তিনি পেশায় ব্যবসায়ী।

আরও পড়ুন : অবশেষে ভারতে আসছেন পাক পররাষ্ট্রমন্ত্রী

স্থানীয়রা জানায়, পূর্বদিক থেকে একটি মোটরসাইকেলে দুজন আরোহী রেলগেট অতিক্রমের সময় খুলনাগামী মেইলট্রেন যাওয়ার সময় মোটরসাইকেলকে ধাক্কা দেন। মোটরসাইকেলের আরোহীরা ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

প্রত্যক্ষদর্শী রেলওয়ের কীম্যান মো. বিপ্লব ইসলাম জানান, আমি ওই সময় মোবারকপুর রেলগেটের পাশে দাঁড়িয়ে ছিলাম। উত্তর দিক থেকে খুলনা মেইলট্রেন ফুলবাড়ীর দিকে আসছিল। আচমকা রাস্তার পূর্বদিক থেকে ওই মোটরসাইকেলটি দ্রুত গতিতে রেললাইন ক্রসিংয়ের সময় ট্রেন ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় এবং মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়।

আরও পড়ুন : রুশ হামলায় ইউক্রেনে নিহত ২১

পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, নিহতদের মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত হয়েছে। নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা