সংঘর্ষ
আন্তর্জাতিক

মিসরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক : মিসরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মরুভূমির একটি মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : লন্ডনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার (০৪ মে) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রতিবেশী লিবিয়ার সঙ্গে দীর্ঘ সীমান্ত নিউ ভ্যালি প্রদেশের আসুইত-খাড়গা মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

দেশটির চিকিৎসা ও নিরাপত্তা কর্মকর্তারা জানান, বুধবারের এ ঘটনায় আরও ২৫ জন আহত হয়েছে।

আরও পড়ুন : ভারতে গেলেন পাক পররাষ্ট্রমন্ত্রী

মিসরের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এমইএনএ জানিয়েছে, আহতদের হাসপাতালে নিয়ে আসতে ঘটনাস্থলে ১৭টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। কিভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি।

মিসরে বেশিরভাগ সড়ক দুর্ঘটনার কারণ বেপরোয়া গাড়িচালনা, ট্রাফিক নিয়মকানুনের শিথিলতা ও সড়কের বেহাল অবস্থা। ২০২১ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় ৭১০১ জনের মৃত্যু হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

ঢাকায় সাফ ফুটবলে যুক্ত হচ্ছে ভিএআর প্রযুক্তি

দক্ষিণ এশীয় ফুটবলের সর্ববৃহৎ আসরে রেফারিং নিয়ে অতীতে বিভিন্ন দলের কোচ ও খেলো...

দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া ও শ্রাবন্তীকে এক ফ্রেমে বাঁধছেন অর্জুন দত্ত

সিনেমা প্রেমীদের জন্য এক অভূতপূর্ব ও রোমাঞ্চকর চমক নিয়ে হাজির হতে চলেছেন দুই...

মার্কিন রাজনীতিতে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী নাবিলা

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে অভিবাসী ইতিহাস, ধর্মীয় ভিন্নতা এবং তরুণ প্র...

তামিলনাড়ুর মেগা লাইব্রেরি কেলেঙ্কারিতে তদন্তের নির্দেশ হাইকোর্টের

দক্ষিণ ভারতের সংস্কৃতি ও রাজনীতির প্রাণকেন্দ্র তামিলনাড়ুতে আধুনিক প্রযুক্তির...

রাজশাহীতে সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা