আন্তর্জাতিক

জর্জিয়ায় হাসপাতালে এলোপাতাড়ি গুলি

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। স্থানীয় সময় বুধবার আটলান্টা শহরের একটি হাসপাতালে এ হামলার ঘটনা ঘটে।

আরও পড়ুন: লন্ডনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আটলান্টা পুলিশ জানিয়েছে, বুধবার দুপুরে মিডটাউন আটলান্টার নর্থসাইড হাসপাতালের ওয়েটিং রুমে ঢুকে গুলি চালাতে শুরু করে ডিওন প্যাটারসন নামে ২৪ বছর বয়সী এক যুবক। এতে ৩৮ বছর বয়সী এক নারী গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আহত হন আরও চার নারী। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

আটলান্টার পুলিশ প্রধান ড্যারিন শিয়েরবাউম জানান, ডিওন প্যাটারসন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের জন্য হাসপাতালে এসেছিলেন। এ সময় প্যাটারসনের সঙ্গে তার মাও ছিলেন। কিন্তু গুলিতে তার মা আহত হননি। হামলার সময়কার সিসিটিভি ফুটেজের কিছু স্থিরচিত্র প্রকাশ করা হয়েছে। যেখানে বন্দুক হাতে ওই হামলাকারীকে হাসপাতালের ভেতরে প্রবেশ করতে দেখা যায়।

আরও পড়ুন: অবশেষে ভারতে আসছে পাক পররাষ্ট্রমন্ত্রী

এদিকে, হামলার পর থেকে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর অতিরিক্ত সদস্য।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা