ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের উত্তরাঞ্চলীয় নাবলুস শহরে ইসরায়েলি বাহিনীর গুলিতে কমপক্ষে তিন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও চারজন।

আরও পড়ুন : জর্জিয়ায় হাসপাতালে এলোপাতাড়ি গুলি

বৃহস্পতিবার (৪ মে) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। খবর আল জাজিরা।

দেশটির মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রচণ্ড গোলাগুলির কারণে নিহত দুজনের মুখ সম্পূর্ণ বিকৃত হয়ে গেছে। তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী এবং গোয়েন্দা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মধ্যে দুইজন গত ৭ এপ্রিল জেরিকোর উত্তরে একটি বন্দুক হামলার সঙ্গে জড়িত। সে সময় বন্দুকধারীরা একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালালে ইসরায়েলি দুই বোন মারা যায়। তার মা ওই ঘটনায় আহত হন। পরে তিনিও মারা যান।

আরও পড়ুন : জেলেনস্কিকে হত্যার আহ্বান

নাবলুসের ওল্ড সিটিতে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, ইসরায়েলি অভিযানের সময় চারজনকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং বেশ কয়েকজন শিক্ষার্থীসহ কমপক্ষে ১৫০ জন টিয়ার গ্যাসের কারণে অসুস্থ হয়ে পড়েছেন।

এদিকে, হামলার প্রতিক্রিয়ায় নাবলুসের রাজনৈতিক দলগুলো বৃহস্পতিবার শহরে সাধারণ ধর্মঘট ঘোষণা করেছে।

আরও পড়ুন : ফের জাহাজ আটক করল ইরান

প্রসঙ্গত, ২০২৩ সালে ইসরায়েলি সেনাবাহিনী এবং বসতি স্থাপনকারীদের হাতে কমপক্ষে ১১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ২০ জনই শিশু।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা