সারাদেশ

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিদ্যুৎচালিত পানির পাম্পে সংযোগ দেওয়ার সময় তারে জড়িয়ে জিয়া রহমান (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : মিসরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪

বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার জাটিয়া ইউনিয়নের জাটিয়া সরকার পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিয়া রহমান ওই এলাকার মৃত আবুল হাসেনের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে পুকুরে পানির পাম্পে সংযোগ দেওয়ার সময় বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুতপৃষ্ঠ হয় জিয়া। পরে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : ভারতে গেলেন পাক পররাষ্ট্রমন্ত্রী

জাটিয়া ইউনিয়নের দায়িত্বরত এসআই আনোয়ার হোসেন বিদ্যুতায়িত হয়ে জিয়া রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা