ছবি: সংগৃহীত
সারাদেশ

সেন্টমার্টিন ভ্রমণে বিরত থাকার অনুরোধ

সান নিউজ ডেস্ক : বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কায় আগামী ১০ মে থেকে ১৫ মে পর্যন্ত সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে বিরত থাকতে পর্যটকদের অনুরোধ জানানো হয়েছে। ঘূর্ণিঝড়টি তৈরি হলে নাম হবে ‘মোচা’। এ নামটি দিয়েছে ইয়েমেন।

আরও পড়ুন : সেলিম প্রধানের ৮ বছর কারাদণ্ড

কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ তার ফেসবুকে ঘূর্ণিঝড়ের বিষয়ে সতর্ক করে লেখেন, মে মাসের ১১-১৩ তারিখের মধ্যে এ ঘূর্ণিঝড়টি মিয়ানমার ও বাংলাদেশের উপকূলে খুবই শক্তিশালী ঝড় হিসাবে আঘাত হানার আশঙ্কা রয়েছে।

এ সময় বাতাসের সম্ভাব্য গতিবেগ হবে ঘণ্টায় ১৫০-১৮০ কিলোমিটার।

আরও পড়ুন : ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

ঘূর্ণিঝড়টি যদি বাংলাদেশ ও ভারতের উপকূল দিয়ে স্থলভাগে আঘাত করে, তবে শক্তিশালী ঘূর্ণিঝড় হিসাবে আঘাত করার সম্ভাবনা রয়েছে মে মাসের ১৩-১৫ তারিখের মধ্যে। এ সময় বাতাসের সম্ভাব্য গতিবেগ হবে ঘণ্টায় ১২০-১৫০ কিলোমিটার।

তাই আগামী ১০ মে থেকে ১৫ মে পর্যন্ত সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে বিরত থাকুন।

আরও পড়ুন : ইউনিফর্ম পরে আসার নির্দেশ

রোববার (৩০ এপ্রিল) সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ২/১ জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাও বৃষ্টি হতে পারে।

আজ ঢাকা, মাদারীপুর, রাজশাহী, পাবনা, মৌলভীবাজার, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, বরিশাল, পটুয়াখালী ও ভোলা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

আরও পড়ুন : গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা

এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরবর্তী ৩ দিনের অবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশে বৃষ্টি বা ব্রজসহ বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

অতীতের অব্যবস্থাপনা কাটিয়ে উঠলেই স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে : রাষ্ট্রপতি

দীর্ঘদিনের দুর্নীতি, সম্পদের অপচয় ও এলোমেলো ব্যবস্থাপনা থেকে মুক্তি পাওয়া গ...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

ঢাকা-সিলেট মহাসড়কের দীর্ঘদিনের নাজুক অবস্থার কারণে সড়কপথ এড়িয়ে রেলপথে লংমার্চ...

কাতারের পাশে তুরস্ক, সই হলো প্রতিরক্ষা চুক্তি

তুরস্ক ও কাতার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। আজ শুক্রবার ইস্তাম্বুলের...

শীর্ষে রাশিয়া-যুক্তরাষ্ট্র, বাড়ছে বৈশ্বিক উদ্বেগ

বিশ্বব্যাপী সামরিক শক্তির ভারসাম্য ও ভূরাজনৈতিক প্রতিযোগিতায় এখনো সবচেয়ে গুরু...

কাতারের পাশে তুরস্ক, সই হলো প্রতিরক্ষা চুক্তি

তুরস্ক ও কাতার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। আজ শুক্রবার ইস্তাম্বুলের...

১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

ঢাকা-সিলেট মহাসড়কের দীর্ঘদিনের নাজুক অবস্থার কারণে সড়কপথ এড়িয়ে রেলপথে লংমার্চ...

কমিউনিস্ট-জামাত-তৃণমূল বাংলায় রাজনীতি করতে পারবে না : শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যের মানুষের জীবন থেকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা