ছবি : সংগৃহিত
অপরাধ

সেলিম প্রধানের ৮ বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী সেলিম প্রধানকে অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিং আইনের মামলায় পৃথক দুই ধারায় ৮ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

আরও পড়ুন : মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩১

রোববার (৩০ এপ্রিল) দুপুরে এ রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ আদালত-৮ এর বিচারক. মো. বদরুল আলম ভূঞার আদালত।

সেলিম প্রধানকে অবৈধভাবে সম্পদ অর্জনের দায়ে ৪ বছর কারাদণ্ড, এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাভোগ করতে হবে।

এছাড়া মানিলন্ডারিংয়ের দায়ে ৪ বছর কারাদণ্ড, ১০ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে তাকে আরএ ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আরও পড়ুন : সৌদি থেকে ফিরেই গ্রেফতার

আদালত অবৈধভাবে অর্জিত সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন। এদিকে পৃথক দুই ধারার সাজা একত্রে চলবে। সেক্ষেত্রে তাকে চার বছর কারাভোগ করতে হবে।

কারাগার থেকে সেলিম প্রধানকে রায় ঘোষণার সময় আদালতে হাজির করা হয়। এ সময় তার স্ত্রীও আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।

প্রসঙ্গত, ২০১৯ সালের ২৭ অক্টোবর সেলিম প্রধানের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান। মামলায় তার বিরুদ্ধে ১২ কোটি ২৭ লাখ ৯৫ হাজার ৭৫৪ টাকা অবৈধভাবে অর্জনের অভিযোগ আনা হয়।

আরও পড়ুন : পানছড়িতে অস্ত্র-গুলিসহ আটক ১

২০২১ সালের ১৭ জানুয়ারি মামলাটি তদন্ত শেষে দুদকের উপ-পরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে ৫৭ কোটি ৭৯ লাখ ২৮৮ টাকার জ্ঞাতআয় বর্হিভুত সম্পদ অর্জন এবং ২১ কোটি ৯৯ লাখ ৫১ হাজার ১৪৫ হাজার টাকা থাইল্যান্ড ও ইউএসএতে পাচারের অভিযোগ আনা হয়।

একই বছরের ৩১ অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আসামির অব্যাহতির আবেদন নাকচ করে চার্জগঠনের আদেশ দেন।মামলার বিচার চলাকালে আদালত ৩৯ জন সাক্ষীর মধ্যে ৩৫ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা