সারাদেশ

কুষ্টিয়ায় মদ পানে ৩ মৃত্যু 

জেলা প্রতিনিধি :কুষ্টিয়ার বিভিন্ন স্থানে বিষাক্ত মদ পানে তিনজনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছেন আরো ৫ জন।

আরও পড়ুন : বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি শপথ নিলেন মো. সাহাবুদ্দিন

সোমবার (২৪ এপ্রিল) ভোরে এবং সকালে কুষ্টিয়া জেনারেল হাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাপস কুমার সরকার।

মারা যাওয়ারা হলেন- কুষ্টিয়ার ভেড়ামারা উপলোর রকিবুল আলমের ছেলে সিফাত (২৭), মিরপুর উপজেলার মশান বারুইপাড়া এলাকার হানিফের ছেলে রতন (২১) এবং সদর উপজেলার আইলচারা এলাকার হারুন অর রশিদের ছেলে শাহিন (৪৭)।

খোঁজ নিয়ে জানা গেছে, ভেড়ামারা এবং পৌড়াদহ এলাকায় গতকাল রোববার রাতে বিষাক্ত মদ পান করে ১০জন অসুস্থ হয়ে পড়েন। রাতেই তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন : বজ্রপাতে ৯ কৃষকের মৃত্যু!

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও ডা. তাপস কুমার সরকার জানান, মদ পানে অসুস্থদের হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তিন জন মারা যান। এছাড়া উন্নত চিকিৎসার জন্য দুই জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাঁকি পাঁচজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের অবস্থাও আশঙ্কজনক।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা