ছবি সংগৃহিত
পরিবেশ

বজ্রপাতে ৯ কৃষকের মৃত্যু!

স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিন বাংলাদেশের সুনামগঞ্জ, মৌলভীবাজার ও সিলেটে বজ্রপাতে ৯ কৃষকের প্রাণহানি হয়েছে।

আরও পড়ুন : সুনামগঞ্জে বজ্রপাতে ৬ কৃষকের মৃত্যু

রোববার (২৩ এপ্রিল) সকালে হাওরে ধান কাটতে গিয়ে এই তিন জেলার বিভিন্ন উপজেলার কৃষকরা বজ্রপাতের শিকার হয়ে প্রাণ হারিয়েছে।

বজ্রপাতে সুনামগঞ্জ জেলার ছাতকে ৩ জন, তাহিরপুরে একজন, দোয়ারাবাজার উপজেলায় দু’জন, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একজন, কমলগঞ্জে একজন এবং সিলেট জেলার বালাগঞ্জ উপজেলায় একজন মারা গেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে, ছাতক উপজেলার একটি হাওরে সকালে ধান কাটতে গেলে বজ্রপাতে তিন কৃষক গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় কৈতক হাসপাতালে নিয়ে গেলে তিনজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

আরও পড়ুন : রাজধানীতে স্বস্তির বৃষ্টি

সুনামগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার (ছাতক-দোয়ারা সার্কেল) রনজয় চন্দ্র মল্লিক জানান, বজ্রপাতে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের দেবেরগাঁও গ্রামের হোসাম মিয়ার ছেলে মহিম মিয়া (১৩) ও বড়কাপন গ্রামের আরশ আলী (৬০) এবং চরমহল্লা ইউনিয়নের চরদুর্লভ গ্রামের গোলাম মোস্তফার ছেলে আব্দুস সামাদ (৪৫) প্রাণ হারিয়েছেন।

প্রায় একই সময়ে দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর এলাকার চৌদ্দকুড়ি হাওর ও কালাদেউরা হাওরে ধান কাটার সময় বজ্রপাতে আরো দুই কৃষকের প্রাণহানি ঘটে। তারা হলেন- দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের রণভূমি গ্রামের কৃষক তারা মিয়া ও মিলন মিয়া।

আরও পড়ুন : কাপ্তাই হ্রদে মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর জানান, সকালে তাহিরপুরে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে রমজান মিয়া নামের আরেক কৃষকের প্রাণহানি ঘটে।

এ সময় আরেক কৃষক আহত হন। কৃষক রমজান মিয়া (১৬) উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়ন কুকুরকান্দি গ্রামের হাছন আলীর ছেলে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার জানান, গোলাঘাট হাওরে ধান কাটতে গিয়ে কিশোর রমজান বজ্রপাতে মারা গেছে। আহত যুবককে চিকিৎসার জন্য ওসমানী মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন : উখিয়ায় দেড়শ বস্তা শামুক ও ঝিনুক জব্দ

এদিকে, রোববার সকাল ১১টার দিকে বজ্রপাতে সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার মোহাম্মদপুর এলাকায় আনছার আলী (৭০) নামে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি মোহাম্মদপুর এলাকার মৃত দুদু মিয়ার ছেলে।

ইউপি চেয়ারম্যান নাজমুল আলম জানান, সকালে জমিতে ধান কাটতে যান আনছার আলী। বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জে বজ্রপাতে ২ কৃষক প্রাণ হারিয়েছে। এ ঘটনায় আহত ১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন : ঝালকাঠিতে নলকূপের পাইপ দিয়ে বের হচ্ছে গ্যাস

এলাকাবাসী ও পুলিশ জানান, রোববার সকাল ১০টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের লালবাগে রিয়াজ উদ্দিন মাঠে ধানকাটার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এ ঘটনায় হায়দার মিয়া নামের এক ব্যক্তি আহত হয়। আহতকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।

আরও পড়ুন : এবার ৪৩ ডিগ্রিতে পুড়ছে ঈশ্বরদী

অপরদিকে কমলগঞ্জের তিলকপুর এলাকায় মাঠে গরু চরাতে গিয়ে বজ্রপাতে সম্য শব্দকর নামের এক কৃষক মারা যায়। এ ঘটনায় তার একটি গরু মারা যায়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার ও কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান, নিহত ২ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সূত্র : বাসস

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা