ছবি : সংগৃহিত
পরিবেশ

কাপ্তাই হ্রদে মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু

আবু রাসেল সুমন, জেলা প্রতিনিধি : রাঙামাটির কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের প্রজনন ও বংশবৃদ্ধির সুবিধার্থে শুরু হয়েছে মাছ ধরার উপর তিন মাসের নিষেধাজ্ঞা। জেলেদের আগামী ১৯ জুলাই পর্যন্ত এই বিধিনিষেধ মানতে হবে।

আরও পড়ুন : ঢাকায় মৃদু তাপপ্রবাহ

বৃহস্পতিবার (২০ এপ্রিল) থেকে তিন মাস সব ধরনের মাছ ধরা এবং বাজারজাতকরণের উপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত কার্যকর করেছে রাঙামাটি জেলা প্রশাসন।

জানা যায়, মাছ শিকারে নিষেধাজ্ঞা চলাকালীন কাপ্তাই হ্রদে কোনোপ্রকার বড় বা ছোট জাল দিয়ে মাছ শিকার করা যাবে না। মাছ শিকার করে জীবিকা নির্বাহ করা জেলেদের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থকে চাল বিতরণ করা হবে।

আরও পড়ুন : ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

রাঙামাটি জেলা প্রশাসক বলেন, কাপ্তাই হ্রদের মাছের প্রাকৃতিক প্রজনন রক্ষায় মাছ ধরা এবং বাজারজাতকরণের ওপর তিন মাসের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নিষেধাজ্ঞা চলাকালে অবৈধভাবে মাছ ধরা এবং বাজারজাতকরণ বন্ধ করতে প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি কাপ্তাই হ্রদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নৌ পুলিশ মোতায়ন করা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন : আসছে কালবৈশাখী ঝড়

যারা হ্রদে অবৈধ উপায়ে মাছ শিকার করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

প্রসঙ্গত, দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম কাপ্তাই হ্রদে প্রত্যেক বছর মাছের প্রজনন ও বংশ বৃদ্ধির জন্য পহেলা মে হতে ৩১ জুলাই পর্যন্ত মৎস্য শিকার বন্ধ থাকে।

আরও পড়ুন : উখিয়ায় দেড়শ বস্তা শামুক ও ঝিনুক জব্দ

তবে এই বছর হ্রদের পানি কম থাকায় ১০ দিন আগে ২০ এপ্রিল থেকে ১৯ জুলাই পর্যন্ত তিন মাস কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।

গত ১০ এপ্রিল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যায়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

হুমায়ুন কবিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা