সারাদেশ

গোয়ালন্দে পদ্মার দুটি মাছ ৬৭ হাজার ৬০০ টাকায় বিক্রি

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের ভাটিতে কলাবাগান নামক এলাকায় গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) ভোরের দিকে সেখানে নৌকা নিয়ে পদ্মায় জাল ফেলে মাছ শিকার করছিলেন স্থানীয় জেলে মোহাম্মদ আলী মোল্লা ও তার সঙ্গীরা।

এসময় তাদের জালে ধরা পড়ে বিশাল অকারের একটি পাঙ্গাশ ও একটি বাঘাইড় মাছ। পরে বিক্রি করতে মাছদুটি নেওয়া হয় দৌলতদিয়া ঘাট এলাকায় রেজাউল হকের আড়তে। সেখানে ওজন মেপে দেখা যায়, পাঙ্গাশটি ১৯ কেজি ও বাঘাইড়টির ওজন ২৩ কেজি। পরে নিলামে এক হাজার ৪০০ টাকা কেজি দরে পাঙ্গাশটি ও এক হাজার ৬০০ টাকা কেজি দরে বাঘাইড়টি স্থানীয় মাছ ব্যবসায়ী শাজাহান শেখের কাছে বিক্রি করেন জেলে মোহাম্মদ আলী।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ বলেন, ‘পদ্মা নদীর বড় পাঙ্গাশ ও বাঘাইড় মাছের প্রচুর চাহিদা রয়েছে। তাই বেশী দামে বিক্রির আশায় জেলে মোহাম্মদ আলী মোল্লার কাছ থেকে ওই দুটি মাছ আমি কিনে নেই। পরে অনলাইনে যোগাযোগ করে ঢাকার ধামরাই থানার কালামপুর এলাকার আমেরিকাপ্রবাসী এক ব্যক্তির কাছে মোট ৬৭ হাজার ৬০০ টাকায় মাছদুটি আমি বিক্রি করেছি।’

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা