সংগৃহিত ছবি
সারাদেশ

কাপ্তাই হ্রদে অনুষ্ঠিত হচ্ছে সুবলং চ্যানেল সুইমিং

জেলা প্রতিনিধি: রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় রাঙামাটির কাপ্তাই হ্রদে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে সুবলং চ্যানেল সুইমিং।

আরও পড়ুন: কাজে ফিরলেন টিএনজেডর শ্রমিকরা

শনিবার (১৬ নভেম্বর) সকালে সুবলং বাজার থেকে এই প্রতিযোগিতা শুরু হয়। কাপ্তাই হ্রদের মোট ১৩.৫ কিলোমিটার পথ সাঁতরে পাড়ি দেবেন প্রতিযোগিতায় অংশ নেওয়া বেঙ্গল ডলফিন’স সাঁতারু দলের মোট ৩০ জন প্রতিযোগী। শহরের শহিদ মিনার ঘাটে এসে প্রতিযোগিতা শেষ হবে।

প্রতিযোগিতায় অংশ নেওয়া নরসিংদী রানার্সের অ্যাডমিন সবুজ সিকদার বলেন, আমি একজন লং ডিস্টেন্স রানার এবং সুইমার। আমি সারা দেশে সুইমিং করে থাকি। এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার মূল উদ্দেশ্য হলো দেশের মানুষের মধ্যে সাঁতারকে জনপ্রিয় করে তোলা। পাশাপাশি আমরা সাঁতার না জানার কারণে অকাল মৃত্যু রোধের জন্যও কাজ করে যাচ্ছি।

প্রতিযোগিতার একমাত্র নারী প্রতিযোগী বলেন, আমরা জানতে পেরেছি যে কাপ্তাই হ্রদে সাঁতারের ব্যাপারে এখানকার স্থানীয়দের মধ্যে অনেক ভয়-ভীতি আছে। আমরা সেই ভয়কে দূরের লক্ষ্যে কাপ্তাই হ্রদকে এই প্রতিযোগিতার জন্য বেছে নিয়েছি। আমি নিজেও ৩ বার বাংলা চ্যানেল পাড়ি দিয়েছি।

রাঙামাটি জেলা ক্রীড়া কর্মকর্তা ফেরদৌস আলম বলেন, আমি রাঙামাটিতে যোগদান করার পর থেকেই সাঁতারকে জনপ্রিয় করার জন্য চেষ্টা করে যাচ্ছি। সেই প্রচেষ্টা থেকেই আজকের আয়োজন। রাঙামাটির শিশু কিশোররা যাতে কাপ্তাই হ্রদকে আর ভয় না পায় সে জন্যই আজ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাঁতারুরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। আমি আশা করছি সাঁতারের এই বিপ্লব রাঙামাটির আনাচে কানাচে ছড়িয়ে যাবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

আতঙ্ক-উচ্ছ্বাস দুই নিয়েই শুরুর অপেক্ষা

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে রূপপুর পারমাণবিক...

হানিফসহ ৪ জনের মামলার রায় যেকোনো দিন

জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কার্যক্র...

উপাচার্যকে জোরপূর্বক পদত্যাগ করানোয় মামলা, মানববন্ধন

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য...

খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল

রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে হৃদ্‌রোগের ঝুঁকি বাড়তে পারে। তবে খাদ...

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা: দুশ্চিন্তায় পদ্মাপাড়ের জেলেরা

রাজবাড়ীতে ৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে ২২ দিনের মা ইল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা