সারাদেশ

৫ এপ্রিল নড়াইলে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস ভলিবল প্রতিযোগিতা

নিজস্ব প্রতিনিধি, নড়াইল : নড়াইলে অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস-২০২০ ভলিবল (পুরুষ-মহিলা) প্রতিযোগিতা-২০২১ উপলক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ মার্চ ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ ভলিবল ফেডারেশন ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েন এ মতবিনিময় সভার আয়োজন করে।

জেলা প্রশাসক মোহম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ রিয়াজুল ইসলাম, পৌর মেয়র আঞ্জুমান আরা, বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েনের উপ-মহাসচিব ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, নড়াইাল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু প্রমূখ।


এসময় সরকারি কর্মকর্তা, ভলিবল ফেডারেশন ও জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট উপ-কমিটির কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস-২০২০ ভলিবল (পুরুষ-মহিলা) প্রতিযোগিতা আগামী ৫-১০ এপ্রিল-২০২১ পর্যন্ত নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এ প্রতিযোগিতায় স্বাগতিক নড়াইল জেলাসহ বাংলাদেশের ২২ টি দল অংশগ্রহণ করবে। জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয় এবং খেলা পরিচালনার জন্য বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়।


সান নিউজ/এসআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল

রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে হৃদ্‌রোগের ঝুঁকি বাড়তে পারে। তবে খাদ...

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা: দুশ্চিন্তায় পদ্মাপাড়ের জেলেরা

রাজবাড়ীতে ৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে ২২ দিনের মা ইল...

শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি পেছাল

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহা...

ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারে নিতে চায় বাংলাদেশ

ইন্দোনেশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ১০ বিলিয়ন মা...

চিত্রনায়ক শান্ত ও বাবা ইউপি চেয়ারম্যানের মরদেহ উত্তোলন

২০২৪ সালের ৫ আগস্ট গণপিটুনিতে নিহত চাঁদপুর সদর উপজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা