সারাদেশ

সুন্দরবনের তথ্য সংগ্রহ ও অপরাধ শনাক্তে ৪টি ড্রোন

নিজস্ব প্রতিনিধি, মোংলা : সুন্দরবন সুরক্ষা ও পরিবীক্ষণ কাজে হালকা ড্রোনের উড্ডয়ন প্রশিক্ষণের উদ্বোধন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার।

শুক্রবার (১৯ মার্চ) পশ্চিম সুন্দরবনের কালাবগী ষ্টেশনে পূর্ব ও পশ্চিম সুন্দরবন বিভাগের ১২ জন বন কর্মকর্তা নিয়ে ৪ দিনব্যাপী এ প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণ শেষে পূর্ব ও পশ্চিম সুন্দরবনের ৪টি রেঞ্জে একটি করে মোট ৪টি ড্রোন দেয়া হবে।

বনবিভাগের প্রশিক্ষিতরা ড্রোন উড়িয়ে বনের বিভিন্ন তথ্য উপাথ্য সংগ্রহ করবেন। সেই সাথে যে কোন ষ্টেশন থেকে উড্ডয়নের পর আশপাশের তিন কিলোমিটারের মধ্যকার সকল চিত্র তাৎক্ষনিক দেখতে পারবেন এবং সেই অনুযায়ী দ্রুত ব্যবস্থাও নিতে পারবে বনবিভাগ। বনের দুর্গম এলাকায় টহল দিতে না পারা এলাকার চিত্রও ড্রোনের মাধ্যমে দেখতে পারবেন বন কর্মকর্তারা ।

এতে করে বনজ সম্পদের সুরক্ষা ও বন অপরাধ সনাক্ত এবং দমনে সহায়ক হবে বলে জানিয়েছেন পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন।

শুক্রবার শুরু হওয়া ড্রোন উড্ডয়ন প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বনবিভাগের খুলনাঞ্চলের বন সংরক্ষক মো: মঈনউদ্দিন খান। এ সময় উপস্থিত ছিলেন পশ্চিম সুন্দরবনের বিভাগীয় বন কর্মকতার্ আবু নাসের মহসিন হোসেন ও পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেনসহ ৪ জন প্রশিক্ষক।


সান নিউজ/এএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

বিদায়ী ম্যাচ খেলতে আর্জেন্টিনা দলে যোগ দিলেন মেসি

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপরই আর্জেন্টিনার জ...

আশ্বিনের শেষে তেঁতুলিয়ায় তাপমাত্রা ২০ ডিগ্রিতে

আশ্বিনের শেষপ্রান্তে এসে উত্তরের জেলা পঞ্চগড়ে অনুভূত হচ্ছে শীতের...

ঢাকা মেডিকেলের বাথরুম থেকে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাথর...

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে পালিয়েছে মার্কিন বাহিনী

ইরানের সীমান্ত থেকে মার্কিন বাহিনী পালিয়েছে এবং ১...

দেশের বাজারে কমলো সোনার দাম

দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা