সারাদেশ

চট্টগ্রামে বিএনপি নেতার দুই পা কেটে হত্যা

চট্টগ্রাম ব্যুরো : আওয়ামী লীগ নেতার পর এবার আবুল বশর তালুকদার (৪৮) নামে বিএনপির এক নেতার দুই পা কেটে খুন করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (১৯ মাার্চ) রাতে পৈশাচিক এ হত্যাকাণ্ডের পর সন্ত্রাসীরা উল্লাস করতে করতে কাটা এক পা নিয়ে যায়।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের পূর্ব চাপাছড়ি গ্রামের উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে। মাদক ব্যবসায় বাধা দেওয়ার জের হিসেবে পৈশাচিক এ হত্যাকান্ড ঘটেছে বলে জানান চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রসিদুল হক।

শনিবার (২০ মার্চ) দুপুরে তিনি জানান, পুলিশ ওই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. মোজাঙ্গীর, সাদু রশিদ, আব্দুল জব্বার নামের ৩ জনকে গ্রেফতার করেছে। আবুল বশর হত্যাকান্ডের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্ত্রী, পুত্র ও কন্যাদের কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠেছে।

অপরদিকে আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. হুমায়ুন কবির বলেন, আবুল বশর কেন খুন হয়েছেন তা রহস্য বের করার তদন্ত চলছে। পুলিশ সার্বক্ষণিক মাঠে আছে। জুয়া খেলায় সম্পৃক্ত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। কেটে নেওয়া পা উদ্ধারের চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। খুনিদের কেউ রেহায় পাবে না।

আবুল বশরের স্ত্রী খালেদা বেগম ও মেয়ে শাবনাজের দাবি, স্থানীয় মাদক ব্যবসায়ীদের মাদক ব্যবসায় বাধা দিতে গিয়ে খুন হয়েছেন আবুল বশর তালুকদার। তিনি মারা যাবার আগে তার বড় কন্যা শাবনুরকে সব খুনিদের নাম বলে গেছেন। শাবনুর তার বাবার লাশ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত কাজে পুলিশের সাথে গেছেন।

হত্যাকান্ডের শিকার আবুল বশর তালুকদার ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক ইউপি সদস্য ছিলেন। তিনি স্থানীয় আব্দুস সালাম তালুকদারের পুত্র বলে জানান স্থানীয় লোকজন।

স্থানীয় লোকজন জানান, শুক্রবার রাত সাড়ে ১২টা পর্যন্ত আবদুল জব্বারের গ্যারেজে তাস খেলেন আবুল বশর তালুকদার, জমির, শাহজাহান ও রুবেল। ওই সময় বাইরে ওঁৎ পেতে বসে থাকা লাসু বার বার উঁকি দিচ্ছিল। তাস খেলা শেষে আবুল বশর বাড়ি যাবার পথে বাড়ির পাশের কবরস্থানে পৌঁছুলে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা হামলা চালায়। এ সময় তারা আবুল বশরের দুই পা কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে। এক পর্যায়ে উল্লাস করতে করতে তারা কাটা একটি পা নিয়ে যায়।

খবর শুনে স্থানীয় আরেক ইউপি সদস্য করিম ও কন্যা শাবনাজ আবুল বশরকে উদ্ধার করে। এর কিছুক্ষণ পর আবুল বশর প্রচুর রক্তক্ষরণে মারা যান।

সান নিউজ/আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা