সারাদেশ

ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতার বিরুদ্ধে হত্যা মামলা

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে বৃদ্ধ আকমল শেখকে মারপিট করে খুন, ভয় ভীতি প্রদান ও হুকুম দানের অপরাধে বোয়ালমারী থানায় মামলা হয়েছে। মামলায় এজাহারনামীয় ১৭ জনসহ অজ্ঞাতনামা ৮-১০ জনের বিরুদ্ধে শুক্রবার (১৯ মার্চ ) রাতে নিহতের ছেলে মো. ইব্রাহীম শেখ বাদি হয়ে মামলা করেছেন।

জানা যায়, উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামে গত ১৭ মার্চ বুধবার রাতে পোয়াইল গ্রামের কৃষক আকমল শেখ (৬০) দোকানে বিড়ি কিনার জন্য বাড়ি থেকে বের হলে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে রাস্তায় ফেলে রাখে। তাকে আহত অবস্থায় তার পরিবারের সদস্যরা উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় শুক্রবার (১৯ মার্চ) রাত সাড়ে ৯ টায় আকমল শেখের ছেলে মো. ইব্রাহীম শেখ বাদি হয়ে ১৪৩/৩৪১/৩০২/৫০৬/১১৪/৩৪ ধারায় বোয়ালমারী থানায় মামলা করেছেন। মামলার আসামিরা হলেন চতুল ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ও বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি শরীফ মো. সেলিমুজ্জামান লিটু, জামাল মাতুব্বর, সবুজ মাতুব্বর, নুরু মাতুব্বর, সাহিদুল মাতুব্বর প্রমুখ।

এ ব্যাপারে চতুল ইউনিয়নের চেয়ারম্যান শরীফ মো. সেলিমুজ্জামান লিটু বলেন, 'সামনে ইউনিয়ন পরিষদের নির্বাচন। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার প্রতিপক্ষের লোকেরা আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। নিহতের স্ত্রী সাংবাদিকদের কাছে বলেছিল কে বা কারা খুন করেছে জানি না। কিন্তু এখন রাজনৈতিক প্রতিহিংসায় আমাকে আসামি করা হয়েছে।'

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. আসাদুজ্জামান মিন্টু বলেন, 'এটা আসলে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমি এর তীব্র নিন্দা জানাই।'

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শেখর ইউনিয়নের চেয়ারম্যান মো. ইস্রাফিল মোল্যা বলেন, 'আমার মনে হয় না যে সে এ ঘটনার সঙ্গে জড়িত আছে। তার বাড়ি অনেক দূরে। সে গ্রাম্য রাজনীতির শিকার। আমার মনে হয় না তাকে আসামি করা সঠিক হয়েছে।'

এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন,'বাদির লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা মামলা নিয়েছি। আমরা তদন্ত করে দেখব যাদের নাম দিয়েছে তারা এ ঘটনার সাথে প্রকৃত জড়িত কি-না। ঘটনার সাথে প্রকৃত যারা জড়িত তাদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। '

সান নিউজ/কেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা