ছবি: সংগৃহীত
সারাদেশ

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু 

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় ব্যাটারী চালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: আশুলিয়ায় ৩ খুন, দম্পতি আটক

নিহত আলমগীর হোসেন ওরফে রাব্বি (২৫) উপজেলার নোয়াখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম চরউরিয়া গ্রামের সিরাজ স্বর্ণকার বাড়ির মো. ওলেমানের ছেলে। তিনি পেশায় একজন মুরগি ব্যবসায়ী ছিলেন।

সোমবার (২ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৮ টার দিকে উপজেলার নোয়াখালী ইউনিয়নের পশ্চিম চরউরিয়া গ্রামের রাজনের বাড়িতে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: বায়ুদূষণে আজ ঢাকা ১১তম

নোয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াছিন আরাফাত এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহত ব্যবসায়ী একই গ্রামের রাজনের অধীনে ব্যাটারী চালিত অটোরিকশায় করে মুরগি বিক্রি করতেন।

প্রতিদিনের মতো তিনি রিকশা চালিয়ে কাজ শেষে পুনরায় রাজনের বাড়িতে অটোরিকশায় চার্জ দিতে যান। অসাবধানতাবশত সেখানে রিকশা চার্জ দেওয়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হন।

আরও পড়ুন: ৭ জেলায় ঝড়ের পূর্বাভাস

পরে স্থানীয়রা উদ্ধার ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতাল থেকে তারা মরদেহ বাড়িতে নিয়ে যান।

চেয়ারম্যান বলেন, নিহতের শরীরে কোনো আঘাতের চিহৃ নেই। এ ঘটনায় নিহতের পরিবারের কোন অভিযোগ নেই।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান আমাকে অবহিত করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা