সারাদেশ

শাল্লার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : সুনামগঞ্জের শাল্লার নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে লুটপাট ও সাম্প্রদায়িক হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শনিবার (২০ মার্চ ) সকালে মৌলভীবাজার শহরের চৌমোহনা চত্তরে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট, বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ মৌলভীবাজার জেলা শাখার যৌথ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট মাখন লাল দাস, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রাধাপদ দেব সজল।

এছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি পিযুষ কান্তি সেন, সাধারণ সম্পাদক পঙ্কজ রায় মুন্না, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট বিষ্ণুপদ ধর, সাধারণ সম্পাদক নিপেন্দ্র পাল।

বক্তারা সংখ্যালঘুদের বাড়িতে হামলা লুটপাটের তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এধরণের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারকে কঠোর পদক্ষেপ নেয়ার জোর দাবি জানান।


সান নিউজ/এসকেডি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা