সারাদেশ

চুয়াডাঙ্গায় জিহাদি বইসহ জামায়াত নেতা আটক

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা : সরকার ও জনগণ এবং রাষ্ট্রের অনিষ্ট সাধন ও অর্ন্তঘাতমূলক কর্মকাণ্ডের অভিযোগে শরীফ হাসান নামে এক জামায়াত নেতাকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৯ মার্চ ) রাতে চুয়াডাঙ্গার পৌর এলাকার কবরী রোডে থেকে তাকে আটক করা হয়।

আটককৃত শরীফ হাসান (৪০) পৌর এলাকার গুলশান পাড়ার মৃত আজিজুর রহমানের ছেলে।

পুলিশ জানিয়েছে, সরকার ও জনগণ এবং যান চলাচলে প্রতিবন্ধকতা সৃস্টির অভিযোগে শুক্রবার দিবাগত রাতে শহরের কবরী রোডের দক্ষিণ পাশ থেকে জামায়াত নেতা শরীফকে আটক করা হয়। আটকের পর তার কাছ থেকে সরকারের বিরুদ্ধে জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমানের লেখা বিতর্কিত বই এবং বিভিন্ন জিহাদি মতাদর্শের বই উদ্ধর করা হয়।

পরে তার স্বীকারোক্তি অনুযায়ী অভিযান চালানো হয় এড. রুহুল আমিন এর বাসায়। সেখানে তল্লাশি করে একই ধরনের বই উদ্ধার করা হয়। এ সময় রুহুল আমিন পালিয়ে যায়। পুলিশ আরও জানান, উদ্ধার হওয়া ডাঃ শফিকুর রহমানের লেখা বিতর্কিত "মহান স্বাধীনতার ৫০ বর্ষপূর্তি উদযাপন দেশবাসীর উদ্দেশ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাঃ শফিকুর রহমানের বক্তব্য" শিরোনামে প্রকাশিত বই তে বঙ্গবন্ধু কে হেয় করা সহ মহান স্বাধীনতার ইতিহাস কে খন্ডিত আকারে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে এবং জনশৃঙ্খলা ভেঙ্গে ফেলার দৃশ্যমান ষড়যন্ত্রে লিপ্ত থাকার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শরীফকে আটক করা হয়।

আটককৃত শরীফ হাসানসহ পলাতক জেলা জামায়াতের সেক্রেটারী এড. রুহুল আমিন, পৌর আমীর এড. মাসুদ পারভেজ রাসেল সহ অজ্ঞাতনামা ১০/১৫ জনের বিরুদ্ধে অন্তর্ঘাতমূলক কার্যকলাপ ও অপতৎপরতায় জড়িত থাকার অভিযোগে এসআই জাহাঙ্গীর আলম বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেন।

শনিবার (২০ মার্চ )সকালে তাকে আদালতে সোপার্দ করা হয়েছে।

সান নিউজ/সনজিত/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা