সারাদেশ

চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা খুন

চট্টগ্রাম ব্যূরো : চট্টগ্রামের বাঁশখালীতে আওয়ামী লীগ নেতা সাবের আহমদকে (৪৭) নির্মম ভাবে কুপিয়ে খুন করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (১৯ মার্চ ) দিবাগত রাতে ঢাকার শেরে বাংলা নগর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

শনিবার (২০ মার্চ) সকালে এ তথ্য জানান বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল কবীর। এর আগে ১৮ মার্চ বৃহস্পতিবার রাতে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে সাবের আহমদের দুই পা বিচ্ছিন্ন করে ফেলে।

এ ঘটনায় তার স্ত্রী আমেনা খাতুন শুক্রবার রাতে বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এরপর অভিযান চালিয়ে মো. হাসান (১৯) নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

নিহত সাবের আহমদ বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে জানান ওসি শফিউল কবীর।

স্থানীয় ইউপি সদস্য ফরিদ আহমদ বলেন, 'নিহত সাবেরের সঙ্গে তার চাচাতো ভাই দেলোয়ারের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাতে দেলোয়ারের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী সাবেরের ওপর হামলা চালায়। এসময় তারা রাম দা দিয়ে কুপিয়ে সাবেরের শরীর থেকে দুই পা বিচ্ছিন্ন করে ফেলে।'

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকার শেরে বাংলা নগর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তিনি মারা যান।

সান নিউজ/আইকে/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

ঢাকায় সাফ ফুটবলে যুক্ত হচ্ছে ভিএআর প্রযুক্তি

দক্ষিণ এশীয় ফুটবলের সর্ববৃহৎ আসরে রেফারিং নিয়ে অতীতে বিভিন্ন দলের কোচ ও খেলো...

দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া ও শ্রাবন্তীকে এক ফ্রেমে বাঁধছেন অর্জুন দত্ত

সিনেমা প্রেমীদের জন্য এক অভূতপূর্ব ও রোমাঞ্চকর চমক নিয়ে হাজির হতে চলেছেন দুই...

মার্কিন রাজনীতিতে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী নাবিলা

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে অভিবাসী ইতিহাস, ধর্মীয় ভিন্নতা এবং তরুণ প্র...

তামিলনাড়ুর মেগা লাইব্রেরি কেলেঙ্কারিতে তদন্তের নির্দেশ হাইকোর্টের

দক্ষিণ ভারতের সংস্কৃতি ও রাজনীতির প্রাণকেন্দ্র তামিলনাড়ুতে আধুনিক প্রযুক্তির...

রাজশাহীতে সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা