ছবি সংগৃহিত
পরিবেশ
তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

স্টাফ রিপোর্টার : তীব্র তাপপ্রবাহে রাজধানীবাসী অস্থির হয়ে পড়েছিল। বিপর্যস্ত হয়ে পড়েছিল জনজীবন। অবশেষে কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা পেয়েছে নগরবাসী।

আরও পড়ুন : বায়তুল মোকাররমে বৃষ্টির জন্য প্রার্থনা

শুক্রবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে বৃষ্টির দেখা মিলেছে রাজধানীসহ আশপাশের এলাকায়। অবশ্য শুক্রবার সকালেই আবহাওয়া অফিস জানিয়েছিল, আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার ও শনিবার (২২ এপ্রিল) সারা দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। তবে এ সময়ে কিছুটা কমতে পারে তাপমাত্রা।

আরও পড়ুন : কাপ্তাই হ্রদে মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু

সংবাদে জানানো হয়, আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

অপরদিকে ঢাকা, খুলনা ও রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ পাবনা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, রংপুর, দিনাজপুর, মৌলভীবাজার, রাঙ্গামাটি, বান্দরবন, ভোলায় তাপপ্রবাহ অব্যাহত থাকবে।

আরও পড়ুন : আসছে কালবৈশাখী ঝড়

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল, ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকায় ৩৮, রাজশাহীতে ৪২ দশমিক ৫, রংপুরে ৩৭ দশমিক ৪, ময়মনসিংহে ৩৫ দশমিক ৪, সিলেটে ৩৭ দশমিক ৪, চট্টগ্রামে ৩৭ দশমিক ৩ এবং বরিশালে ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল।

আগামী শনিবার থেকে সারা দেশে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে তাপপ্রবাহের মাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা