ফাইল ছবি
জাতীয়

এবার ৪৩ ডিগ্রিতে পুড়ছে ঈশ্বরদী

নিজস্ব প্রতিনিধি: চুয়াডাঙ্গার পর এবার পাবনার ঈশ্বরদীতে চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে একদিনের ব্যবধানে কমেছে রাজধানী ঢাকার তাপমাত্রা।

আরও পড়ুন: ৩ বিভাগে বৃষ্টির আভাস

সোমবার (১৭ এপ্রিল) বিকেলে আবহাওয়াবিদ মো. শাহীনূর ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, পাবনার ঈশ্বরদীতে আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ। অন্যদিকে, ঢাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার (১৮ এপ্রিল) ঢাকার তাপমাত্রার সামান্য বাড়তে পারে আর ঈশ্বরদীর তাপমাত্রা একইরকম থাকতে পারে বলে জানান তিনি।

আরও পড়ুন: ৫ দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজশাহী ও পাবনা জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশের অন্যত্র মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এদিকে, টানা প্রায় ২ সপ্তাহ তীব্র দাবদাহে পুড়তে থাকা চুয়াডাঙ্গায় আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল রোববারের তুলনায় দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। রোববার এই জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাশিয়া থেকে সরাসরি ইউরিয়া সার আনবে সরকার

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ পরিস্থিতির কারণে সার সরবরাহকারী দেশগুলোতে উৎপাদন, পরি...

প্রাইভেট বনাম সরকারি প্রাথমিক শিক্ষা : আস্থার বাস্তবতা ও দায়বদ্ধতার প্রশ্ন

বাংলাদেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থায় আজ এক স্পষ্ট দ্বৈত বাস্তবতা দেখা যায়&mdas...

হ্যাটট্রিকের পর আবেগে কেঁদে ফেললেন মেসি

২০২৬ ফিফা বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করেছে আর্জেন্টিনা। টুর্নামেন্টের প্রথম ম্...

২০ জুন খুলনায় বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্যজোট 

আগামী শনিবার(২০ জুন) দুপুর ২টায় খুলনা মহানগরীর ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে গ...

বেনজীরকে দেশে আনতে যেসব বাধা থাকতে পারে 

বেনজীর আহমেদ (পুলিশের সাবেক মহাপরিদর্শক,আইজিপি) দুবাইয়ে গ্রেফতার হয়েছেন। আগে...

সাভারে ৩০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক ব্যবসা...

 ছোটবেলা থেকেই অভিনয়ের স্বপ্ন নিয়ে বড় হয়েছি: আলিয়া

আলিয়া ভাট, বলিউডের প্রভাবশালী পরিবারে জন্ম হওয়ায় অভিনয়ে আসার ক্ষেত্রে সুবিধা...

মেসির হ্যাটট্রিকে মুগ্ধ অস্ট্রেলিয়ান ক্রিকেটার জোয়েল ডেভিস 

গতকাল সকালে আলজেরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ৩-০ গোলে জয় পে...

গাজীপুরে কারখানার পানি পান করে  ২ শতাধিক শ্রমিক অসুস্থ

গাজীপুরে পোশাক কারখানায় পানি পান করে ২ শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের...

প্রথমবারের মতো গণমাধ্যম সংশ্লিষ্ট সব পক্ষকে এক প্ল্যাটফর্মে আনা সম্ভব হয়েছে: তথ্যমন্ত্রী

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় গণমাধ্যম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা