ছবি: সংগৃহীত
জাতীয়

আকাশপথে চাপ বাড়বে ১৯ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক : প্রতি বছরই নগরবাসী বহু মানুষ পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে নিজ জেলায় চলে যান। ঈদযাত্রার ক্ষেত্রে সবচেয়ে বেশি যেই শব্দটি শোনা যায়, তা হচ্ছে ‘দুর্ভোগ’।

আরও পড়ুন : ঈদযাত্রা শুরু

অনেকে দুর্ভোগ এড়াতে বেছে নেন আকাশপথ। এবারও সড়ক ও রেলপথের পাশাপাশি আকাশপথে বাড়ি ফিরতে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। ইতোমধ্যে দেশের অভ্যন্তরীণ রুটের ফ্লাইটের বিভিন্ন রুটের ৯০ ভাগ টিকিট বিক্রি শেষ হয়েছে। আগামী ২/১ দিনের মধ্যে সব টিকেট শেষ হয়ে যেতে পারে বলে ধারণা এয়ারলাইন্সগুলোর।

চাঁদ দেখা সাপেক্ষে, আগামী ২১ অথবা ২২ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। ঈদ উপলক্ষ্যে আকাশপথে বাড়িফেরার চাপ ১৯ এপ্রিল থেকেই শুরু হচ্ছে।

আরও পড়ুন : সোনাহাট স্থলবন্দর ৯ দিন বন্ধ

এয়ারলাইন্সগুলো জানিয়েছে, ২০১৮-১৯ সাল থেকে ঈদে নির্বিঘ্নে বাড়ি ফেরার জন্য অনেকেই আকাশপথকে প্রথম পছন্দ হিসেবে বেছে নিচ্ছেন। এবার ইউএস-বাংলা এয়ারলাইন্স, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নভোএয়ার এবং এয়ার অ্যাস্ট্রাসহ মোট ৪ টি এয়ারলাইন্স ঈদে বাড়িফেরা যাত্রীদের বহন করবে।

এসব এয়ারলাইন্সের ঈদের ৫ দিন আগের প্রায় ৯০ শতাংশ টিকিট বিক্রি হয়ে গেছে। টিকিট ক্রেতাদের অধিকাংশই সৈয়দপুর ও রাজশাহী রুটের।

আরও পড়ুন : ভ্যাপসা গরমে হাঁসফাঁস জনজীবন

আকাশপথের যাতায়াতকারীদের অধিকাংশই একটু বেশি সচেতন। তারা আগেভাগেই ঢাকা ত্যাগ করতে চান। অধিকাংশ যাত্রী ১৯ এপ্রিলের টিকিট কেটে রেখেছেন। ২০ ও ২১ এপ্রিলেও যাত্রীদের প্রচুর চাপ রয়েছে। তবে রোজা ২৯ টি হলে ২২ এপ্রিল ঈদ হবে। তাই এ দিনের টিকিটের চাহিদা তেমন নেই বললেই চলে।

এছাড়াও ২৪ এপ্রিল থেকে ঈদের পরবর্তী ১০-১২ দিনের ঢাকা থেকে কক্সবাজার ও সিলেট রুটের টিকিটের চাহিদা বেশি লক্ষ্য করা গেছে। যাত্রীদের চাহিদা বিবেচনায় বিভিন্ন রুটে ফ্লাইটও বাড়িয়েছে এয়ারলাইন্সগুলো।

আরও পড়ুন : দৌলতদিয়া ঘাটে নেই যানবাহনের চাপ

৪ এয়ারলাইন্সের সাথে কথা বলে জানা গেছে, তাদের ইকোনমি ক্যাটাগরির সব টিকিট শেষ হয়ে গেছে। তবে উচ্চমূল্যের ফ্লেক্সিবল ক্যাটাগরির কিছু টিকিট এখনো অবিক্রীত আছে। ২২ এপ্রিল থেকে ঢাকা থেকে প্রায় সব রুটের টিকিটের চাহিদা স্বাভাবিক রয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানান, গত ৪-৫ বছর থেকে ঈদে আমরা যাত্রীদের অনেক সাড়া পাচ্ছি। অনেকেই বাড়ি ফেরার জন্য আকাশপথকে প্রথম পছন্দ হিসেবে বেছে নিচ্ছেন।

আরও পড়ুন : কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি

এবারও আকাশপথে বাড়ি ফেরা ও ঢাকা ফেরার টিকিটের বিক্রি বেড়েছে। ঢাকা থেকে বাড়ি ফেরার ১৯, ২০ ও ২১ এপ্রিলের টিকেটের চাহিদা বেশি।

এছাড়াও বাড়ি ফেরার চাপ সবচেয়ে বেশি রাজশাহী ও সৈয়দপুর রুটে। ঈদের পর বেশ কয়েকদিন কক্সবাজারে যাওয়ার চাপও রয়েছে। প্রয়োজন হলে ইউএস-বাংলা এসব রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে।

আরও পড়ুন : রাজাকারদের তালিকা তৈরি করা হবে

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, ঈদের ২৫ দিন আগে থেকেই লোকজন ১৯-২১ এপ্রিলের টিকিট নেওয়া শুরু করেছে। বিমানে বাড়ি ফেরাদের অধিকাংশই রাজশাহী ও যশোর রুটের যাত্রী। ২৫ এপ্রিল থেকে এই ২ রুট থেকে ঢাকায় ফেরার চাপ রয়েছে।

নভোএয়ারের মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের প্রধান মেজবাহ-উল-ইসলাম জানান, ১৮-২১ এপ্রিল পর্যন্ত বিভিন্ন রুটের ফ্লাইট সংখ্যা বাড়ানো হয়েছে। ঢাকা থেকে সৈয়দপুর ও রাজশাহী রুটের ফ্লাইটের চাহিদা বেশি।

আরও পড়ুন : আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জিডি

যশোর রুটেও ভালো সাড়া পাওয়া যাচ্ছে। ঢাকায় ফেরার চাপও এসব রুটে বেশি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

ঢাকায় সাফ ফুটবলে যুক্ত হচ্ছে ভিএআর প্রযুক্তি

দক্ষিণ এশীয় ফুটবলের সর্ববৃহৎ আসরে রেফারিং নিয়ে অতীতে বিভিন্ন দলের কোচ ও খেলো...

দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া ও শ্রাবন্তীকে এক ফ্রেমে বাঁধছেন অর্জুন দত্ত

সিনেমা প্রেমীদের জন্য এক অভূতপূর্ব ও রোমাঞ্চকর চমক নিয়ে হাজির হতে চলেছেন দুই...

মার্কিন রাজনীতিতে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী নাবিলা

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে অভিবাসী ইতিহাস, ধর্মীয় ভিন্নতা এবং তরুণ প্র...

তামিলনাড়ুর মেগা লাইব্রেরি কেলেঙ্কারিতে তদন্তের নির্দেশ হাইকোর্টের

দক্ষিণ ভারতের সংস্কৃতি ও রাজনীতির প্রাণকেন্দ্র তামিলনাড়ুতে আধুনিক প্রযুক্তির...

রাজশাহীতে সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা