ছবি: সংগৃহীত
জাতীয়

নিয়ন্ত্রিত গতিতে যানবাহন চালানোর অনুরোধ

নিজস্ব প্রতিবেদক : প্রতি বছর জীবন ঝুঁকি নিয়ে যাতায়াতের ফলে দুর্ঘটনায় পড়েন বহু মানুষ। তাই ঈদযাত্রায় দুর্ঘটনারোধে নিয়ন্ত্রিত গতিতে যানবাহন চালাতে অনুরোধ করেছে রোড সেফটি ফাউন্ডেশন।

আরও পড়ুন : গরমে সর্দি-কাশি থেকে বাঁচতে যা করবেন

সোমবার (১৭ এপ্রিল) রোড সেফটি ফাউন্ডেশনের এক বিবৃতিতে এ অনুরোধ জানানো হয়।

যৌথভাবে রোড সেফটি ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান অধ্যাপক হাসিনা বেগম, ফেরদৌস খান এবং উপ-নির্বাহী পরিচালক ড. মো. তৌফিকুজ্জামান এ বিবৃতি দেন।

আরও পড়ুন : বৃষ্টির জন্য নামাজ আদায়

এতে বলা হয়, ধারণা করা হচ্ছে এবার প্রায় ১ কোটি মানুষ আপনজনের সাথে ঈদ উদযাপনের জন্য ঢাকা ছাড়বেন। এছাড়া আন্তঃজেলায় যাতায়াত করবেন প্রায় সাড়ে ৫ কোটি মানুষ। মাত্র কয়েকদিনের জন্য এত বিপুল সংখ্যক মানুষের নির্বিঘ্ন ও নিরাপদে যাতায়াত করার মতো মানসম্মত গণপরিবহন আমাদের নেই।

আমরা ইচ্ছা করলেই হঠাৎ করে যানবাহনের সংখ্যা বাড়াতে পারব না। তাই যা আছে তা দিয়েই সতর্কতা অবলম্বন করে আমরা দুর্ঘটনা কমিয়ে আনতে পারি।

আরও পড়ুন : ইসলামের সঠিক চর্চার জন্যই মডেল মসজিদ

এই বিষয়ে সব ধরনের মোটরযান চালক, হেলপার ও যাত্রীদের সতর্ক হওয়া উচিত। গাড়ির মালিকদেরও সামাজিক দায়বদ্ধতা রয়েছে। তাদের দায়িত্ব চালকদের নিয়ন্ত্রিত গতি ও সচেতনভাবে গাড়ি চালাতে উৎসাহিত করা।

এসব সতর্কতা অবলম্বনে মানুষকে উৎসাহিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি গণমাধ্যমে প্রচারণা চালায় তাহলে দুর্ঘটনা বহুলাংশেই রোধ করা সম্ভব।

আরও পড়ুন : সুদানে নিহত বেড়ে প্রায় ১০০

এ অনুরোধ জানিয়ে বলা হয়েছে, দুর্ঘটনার অন্যতম কারণ বেপরোয়া গতি ও অস্বাভাবিক আচরণ। তাই নিয়ন্ত্রিত গতিতে যানবাহন চালাবেন। ৬০ কিলোমিটার গতির পরে প্রতি ৫ কিলোমিটার গতি বৃদ্ধির কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে ২-৪ গুণ। অতিরিক্ত আত্মবিশ্বাস দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়।

মনে রাখতে হবে, আমাদের জীবনে পরিবার অধিক মূল্যবান। পরিবারের কথা মনে করেই সব সময় সাবধান থাকতে হবে।

আরও পড়ুন : বিএনপির নেতৃত্বে ষড়যন্ত্র চলছে

এতে বলা হয়, ব্যক্তিগত নিরাপত্তা বোধকে পরিবারের মায়া-মমতা ও মূল্যবোধের সাথে যুক্ত রাখতে হবে। যাত্রাপথে একটি ভুল সিদ্ধান্ত পরিবারের সব স্বপ্নকে ধূলিসাৎ করে দিতে পারে। ব্যক্তিগত নিরাপত্তা বোধ পরিবারের সাথে সংযুক্ত না থাকলে, আমাদের আচরণ সুতা ছেড়া ঘুড়ির মতো এলোমেলো হয়ে যায়।

তাই চিন্তা-ভাবনায় সবসময় পরিবার ও আপন জনদের সংযুক্ত রাখুন। নিজে নিরাপদে থাকুন। পরিবারের প্রতি দায়িত্ববান হোন। এটি একটি সামাজিক দায়বদ্ধতা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা