ছবি-সংগৃহীত
শিক্ষা

ঢাবি শিক্ষার্থীর পাশে এনআরবিসি ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (২০২২-২৩) শিক্ষাবর্ষের খ-ইউনিটে দ্বিতীয়স্থান অর্জনকারী মেধাবী সারজানা আক্তার লিমানাকে আর্থিক সহায়তা প্রদান করেছে এনআরবিসি ব্যাংক।

আরও পড়ুন : ইসলামী ব্যাংকের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

সম্প্রতি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল লিমানার হাতে সহায়তার চেক তুলে দেন। ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিলের আওতায় অনুদান দেওয়া হয়েছে।

সে সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম আউলিয়া, কোম্পানি সচিব মোহাম্মদ আহসান হাবিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাজমুন নাহারসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও পড়ুন : বাংলাদেশকে ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

চট্টগ্রামের সীতাকুণ্ডের বর্গাচাষী মো. জহুরুর আলমের মেয়ে সারজানা জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন। অল্প বয়সে মাতৃহারা হয়ে বাবার অভাবের সংসারে কষ্টের মাঝেও লেখাপড়া চালিয়ে যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি হওয়ার পরও আর্থিক অস্বচ্ছলতার কারণে লেখাপড়া চালিয়ে যাওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েন লিমানা।

চেয়ারম্যান এসএম পারভেজ তমাল জানান, এনআরবিসি ব্যাংক শিক্ষা ও গবেষণার উন্নয়নে কাজ করে যাচ্ছে। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোর উন্নয়নে আর্থিক অনুদান প্রদান করে থাকে। তাছাড়া, করোনাসহ দেশের প্রাকৃতিক দুর্যোগে সহায়তা প্রদানের মাধ্যমে ইতিমধ্যে মানবিক ব্যাংক হিসেবে স্বীকৃতি পেয়েছে এনআরবিসি ব্যাংক।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা