ছবি-সংগৃহীত
শিক্ষা

এসএসসিতে বৃত্তি পাচ্ছে ২৫ হাজার শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক: ২০২৩ সালের এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে নয়টি শিক্ষাবোর্ড থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মেধা ও সাধারণ বৃত্তি দেয়া হবে ৷

আরও পড়ুন: দ. কোরিয়া গেলেন ঢাবি উপ-উপাচার্য

এ বছর নয়টি বোর্ড থেকে সাধারণ বৃত্তি পাচ্ছে ২২৫০০ জন এবং মেধাবৃত্তি পাচ্ছে ৩০০০ শিক্ষার্থী ৷ এ বৃত্তি পাচ্ছেন মোট ২৫৫০০ শিক্ষার্থী।

রোববার (১৭ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ এ সংক্রান্ত অফিস আদেশ প্রকাশ করেছেন ৷

আরও পড়ুন: শিক্ষার্থীদের আবেদনের সময় বাড়ানো হয়েছে

জানা গেছে, মেধাবৃত্তির হার মাসিক ৬০০ টাকা এবং এককালীন ৯০০ টাকা দেয়া হবে। আর সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাসে ৩৫০ টাকা এবং বছরে এককালীন ৪৫০ টাকা দেয়া হবে। বৃত্তির টাকা (২০২৩-২০২৪) অর্থবছরের রাজস্ব বাজেটের বৃত্তি-মেধা বৃত্তি খাত থেকে নির্বাহ করা হবে।

মাউশির অফিস আদেশে বলা হয়েছে, নিয়মিত উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি প্রদান করা হবে। অন্যদিকে সাধারণ বৃত্তির সংখ্যা থেকে সংশ্লিষ্ট বোর্ড আওতাধীন প্রতি উপজেলায় ২জন ছাত্র এবং ২জন ছাত্রী, মেট্রোপলিটন এলাকার প্রতিটি থানাতে ১ জন ছাত্র এবং ১ জন ছাত্রীকে এলাকার কোটা অনুসারে সাধারণ বৃত্তি প্রদান নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন: পঞ্চাশ বছরে ধ্বংসপ্রায় দেশের শিক্ষাব্যবস্থা

তাতে আরও বলা হয়েছে, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বরাদ্দ দেওয়া বৃত্তির অর্থ জি ২ পি পদ্ধতিতে ইএফটির মাধ্যমে তাদের ব্যাংক হিসাবে পাঠানো হবে। সে কারণে অনলাইন সুবিধাসম্পন্ন তফসিলভুক্ত যেকোনো ব্যাংকে হিসাব খুলে উচ্চ শ্রেণিতে ভর্তির ৭ দিনের মধ্যে ব্যাংকের হিসাব নম্বর এবং অন্যান্য তথ্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে জমা দিতে শিক্ষার্থীদের নির্দেশ দিতে হবে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা