ছবি: সংগৃহীত
শিক্ষা

উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ রেহানা পারভিন       

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ৩০৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৭১ নং দোনা এস এস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহানা পারভিন রিয়া উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন: কৃষি মার্কেটে কোনো ফায়ার সেফটি ছিল না

মোরেলগঞ্জ উপজেলা পরিষদের বাছাই কমিটি বিভিন্ন দিক পর্যালোচনা করে অংশ গ্রহণকারী প্রতিযোগিদের মধ্য থেকে বাছাই করে প্রধান শিক্ষক পদে রেহানা পারভিন রিয়াকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত করেছেন।

রেহানা পারভিন ২০১০ সালে প্রাথমিক বিদ্যালয়ে প্রথম যোগদান করেন। অদ্যাবধি তিনি সুনামের সাথে তার পেশাগত দায়িত্ব পালন করে আসছেন। বর্তমান বিদ্যালয়ে তিনি ২০১৬ সালে বদলি হয়ে এসে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বিদ্যালয়টির চিত্র পাল্টে ফেলেন। প্রধান শিক্ষক হিসেবে সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর কাছে তিনি জনপ্রিয় হয়ে উঠেন।

আরও পড়ুন: গণভবনে যাচ্ছেন জনপ্রতিনিধিরা

তার অসাধারণ ব্যবহার ও আন্তরিকতার কারণে অনেক বিত্তবান ও প্রবাসী বিভিন্ন সময়ে তার বিদ্যালয়ের প্রান্তিক পরিবারের শিক্ষার্থীদের সাহায্যে এগিয়ে আসেন। তার উদ্যোগে দরিদ্র শিক্ষার্থীরা ইউনিফর্ম, শিক্ষা উপকরণ, ঈদের পোশাক ও নগদ অর্থ পেয়ে থাকেন।

বছর শেষে তিনি কর্মে তৎপর সহকারী শিক্ষকদের ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সার্বিকভাবে তার বিদ্যালয়টি সত্যিই প্রশংসার দাবিদার।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পশ্চিম তীরে ইহুদি সেটেলারদের তাণ্ডব

দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের একটি গ্রামে নতুন করে হামলা চালিয়েছেন ইসরায়েল...

চেহারা ভাড়ায় লাখপতি!

অভিনয়ের পাঠ না থাকলেও এখন শুধু একটি সুন্দর চেহারা দিয়ে লাখ লাখ টাকা কামানো সম...

আদর্শ ব্যাটার গড়লেন কোহলি

ওয়ানডে ফরম্যাটে রেকর্ড বইয়ে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেও ‘আল্টিমেট&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা