ছবি: সংগৃহীত
জাতীয়

কৃষি মার্কেটে কোনো ফায়ার সেফটি ছিল না

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে কোনো ফায়ার সেফটি ছিল না বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অধিদফতরের পরিচালক (অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম।

আরও পড়ুন: আগুনে শত শত দোকান পুড়ে ছাই

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টায় এ তথ্য জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের এই কর্মকর্তা।

তিনি বলেন, এখানে প্রাথমিক ফায়ার ফাইটিংয়ের কোনো ব্যবস্থাই ছিল না। এছাড়া পানির পর্যাপ্ত ব্যবস্থাও ছিল না। ফুটপাত ও সড়কে দোকান থাকায় ও মানুষের ভিড়ের কারণে আগুন নিয়ন্ত্রণে সমস্যা হয়েছে।

আরও পড়ুন: রাজধানীর কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

তিনি আরও বলেন, মার্কেটটি অনেকটা বঙ্গবাজার মার্কেটের মতো। দোকানের সামনেও দোকান ছিল। সকাল ৯ টা ২৫ মিনিটে এ আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রসঙ্গত, বুধবার (১৩ সেপ্টেম্বর) রাত ৩ টা ৪৩ মিনিটের দিকে মোহাম্মদপুর কৃষি মার্কেটে অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৭ টি ইউনিটের সাথে যোগ দেয় সেনা, নৌ ও বিমানবাহিনীর অগ্নিনির্বাপণ সাহায্যকারী দল।

ব্যবসায়ীদের দাবি, আগুনে মার্কেটের প্রায় ৫ শতাধিক দোকান পুড়ে গেছে। মার্কেট ও কাঁচা বাজারে বৈধ-অবৈধ মিলিয়ে প্রায় ৭০০ থেকে ৮০০ টির মতো দোকান ছিল।

আরও পড়ুন: কাজ করছে সেনা, নৌ ও বিমানবাহিনী

তারা বলছেন, হক বেকারি থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে বাতাসের কারণে মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে। মার্কেট বন্ধ থাকায় ফায়ার সার্ভিস প্রথমে ভেতরে ঢুকতে পারেনি। এজন্য আগুন চারদিকে আরো বেশি ছড়িয়ে পড়ে।

মোহাম্মদপুর কৃষি মার্কেটে কাপড়ের দোকানি মাহবুব হাসান জানান, তার দোকানে লাখ পাঁচেক টাকার মালামাল ছিল। প্রথমে হক বেকারিতে আগুন লাগে। পরে সে আগুন ছড়িয়ে পড়ে। মার্কেটটির প্রায় ৫০০-এর বেশি দোকান পুড়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা