ছবি: সংগৃহীত
জাতীয়

রাজধানীর কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ আগুন নিয়ন্ত্রণে কাজ করে সার্ভিসের ১৭ টি ইউনিটসহ সেনা, নৌ ও বিমানবাহিনী।

আরও পড়ুন: মোহাম্মদপুর কৃষি মার্কেটে ভয়াবহ আগুন

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯ টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের সদর দফতরে মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার বলেন, ফায়ার সার্ভিসের ১৭ টি ইউনিটের চেষ্টায় সকাল ৯ টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন: ১৮ সোনার দোকান পুড়ে ছাই

এর আগে বুধবার (১৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৪ টার দিকে মার্কেটের ডান দিকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। শুরুতে ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলেও আগুনের তীব্রতা বাড়ার পর একে একে ১৭ টি ইউনিট ঘটনাস্থলে যায়।

মার্কেটটিতে ৫০০ টির বেশি দোকান ছিল। এসব দোকানে কাজ করে ২০০০-এর বেশি মানুষ জীবিকা নির্বাহ করতেন। এ মার্কেটে সবজি দোকানের পাশাপাশি জুতার দোকান, স্বর্ণের দোকানসহ বিভিন্ন ধরনের দোকান রয়েছে।

আরও পড়ুন: কাজ করছে সেনা, নৌ ও বিমানবাহিনী

ব্যবসায়ীরা জানান, পুড়ে যাওয়া দোকানগুলোতে কোটি কোটি টাকার মালামাল ছিল। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ২০০-২৫০ কোটি টাকা হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন তারা। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি।

এছাড়া আগুনের সূত্রপাত কিভাবে, সে বিষয়েও আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি। অনেকের ধারণা, শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে...

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

দুর্যোগ মোকাবিলায় ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-...

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, লড়ছেন ফখরুল-অলি আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত...

পিরোজপুরে মাদক, চুরি ও ছিনতাই রুখতে ডিসি-এসপিকে স্মারকলিপি  

পিরোজপুর সদর উপজেলা কলাখালী ইউনিয়নে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ওয়ারেন্ট ভুক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা