শিক্ষা

একাদশে দ্বিতীয় ধাপে আবেদন ১ লাখ ৮৬ হাজার

নিজস্ব প্রতিবেদক : দ্বিতীয় ধাপে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরুর দ্বিতীয় দিনে বুধবার সন্ধ্যা ৭টা পযন্ত আবেদন করেছেন ১ লাখ ৮৬ হাজার ৩০৩ শিক্ষার্থী। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) শুরু হওয়া দ্বিতীয় ধাপের আবেদন বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হবে।

আরও পড়ুন : দেশে খাদ্য নিরাপত্তা সুরক্ষিত

বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় আন্তঃশিক্ষাবোর্ড থেকে পাঠানো সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়, যারা এখনো দ্বিতীয় ধাপে আবেদন করেনি তারা নির্ধারিত ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে পারবেন। মোবাইল ব্যাংকিংয়ে ১৫০ টাকা ফি পরিশোধ করতে হবে।

আরও পড়ুন : ডেঙ্গুতে ১৫ জনের মৃত্যু, হাসপাতালে ২৯৪৪

দ্বিতীয় ধাপে ভর্তির আবেদনের সময়ও একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি ও সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দক্রমে দিতে পারবেন। এ ধাপের আবেদনের ফল আগামী ১৬ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। ১৭ ও ১৮ সেপ্টেম্বর নির্বাচন নিশ্চায়নের সুযোগ পাবেন দ্বিতীয় ধাপে নির্বাচিতরা।

শিক্ষাবোর্ড জানায়, আগামী ২০ ও ২১ সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ের আবেদন নিয়ে ২৩ সেপ্টেম্বর ফল প্রকাশ করা হবে। আগামী ২৪ ও ২৫ সেপ্টেম্বর তৃতীয় ধাপের নির্বাচন নিশ্চায়ন চলবে। আর ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৫ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি চলবে। ক্লাস শুরু হবে ৮ অক্টোবর।

আরও পড়ুন : লিবিয়ায় বন্যায় ৬ বাংলাদেশির মৃত্যু

প্রসঙ্গত, প্রথম ধাপে মনোনয়ন পাওয়া ১২ লাখ ৬১ হাজার ৭৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ভর্তির নিশ্চায়ন করেছে ১০ লাখ ২৬ হাজার ৬৫৭ জন।

গত ২৮ এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে পাস করেছেন ১৬ লাখ ৪১ হাজার শিক্ষার্থী। এছাড়া ফল পুনঃনিরীক্ষণের আবেদন করে প্রায় আড়াই হাজার শিক্ষার্থী পাস করেছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা