ছবি: সংগৃহীত
জাতীয়

বৃষ্টির জন্য নামাজ আদায়

নিজস্ব প্রতিনিধি : গত কয়েক দিনে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তীব্র দাবদাহের সময় বৃষ্টি প্রার্থনার জন্য বিশেষ নামাজ (সালাতুল ইসতিসকা) আদায় করা হয়েছে রাজধানীতে।

আরও পড়ুন : তাপপ্রবাহে স্কুল-কলেজ বন্ধ ঘোষণা

সোমবার (১৭ এপ্রিল) সকাল ১০ টায় রাজধানীর আফতাবনগর এল ব্লক খেলার মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়।

খোলা আকাশের নিচে প্রায় শতাধিক মুসল্লি নিয়ে এই নামাজের ইমামতি করেছেন জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ।

আরও পড়ুন : ৩ বিভাগে বৃষ্টির আভাস

নামাজের আগে মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান করেন শায়খ আহমাদুল্লাহ। নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়। এ সময় মুসল্লিরা অঝরে চোখের পানি ফেলে তওবা ও ক্ষমা প্রার্থনা করেন।

এ মোনাজাতে চলমান বৈশ্বিক সংকটের থেকে মুক্তির দোয়াও করা হয়।

আরও পড়ুন : সুদানে নিহত বেড়ে প্রায় ১০০

নামাজে অংশগ্রহণকারী মুসল্লিরা বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ খুব বিপদে আছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নত। তাই আমরা একত্র হয়ে এ নামাজ আদায় করেছি।

এদিকে গতকাল রোববার (১৬ এপ্রিল) অনাবৃষ্টি ও তীব্র দাবদাহ থেকে রক্ষা পেতে রাজধানীর মিরপুরের ডিওএসএস মসজিদ এলাকাতেও বৃষ্টি প্রার্থনার জন্য বিশেষ নামাজ (সালাতুল ইস্তিস্কা) আদায় করা হয়েছে।

আরও পড়ুন : ভারতে হিট স্ট্রোকে ১১ জনের মৃত্যু

উল্লেখ্য, বৃষ্টি প্রার্থনায় সম্মিলিতভাবে আজান, একামত ছাড়া জামাতে ২ রাকাত নামাজও আদায় করা হয়। এটাকে বলা হয় ‘সালাতুল ইসতিসকা’। ইমাম সাহেব কিবলামুখী হয়ে দাঁড়িয়ে দুই হাত প্রসারিত করে রহমতের বৃষ্টির জন্য প্রার্থনা করেন। মুসল্লিরাও তখন কায়মনোবাক্যে দোয়া-প্রার্থনা করেন।

মূলত পাপমোচনের জন্য আল্লাহর কাছে একনিষ্ঠ অন্তরে তওবা-ইস্তেগফার করতে হয়। কেউ অন্যের হক বা মানবাধিকার নষ্ট করলে, তা ফেরত দিয়ে দোয়া করতে হয়।

আরও পড়ুন : বিএনপির নেতৃত্বে ষড়যন্ত্র চলছে

তবেই আল্লাহ তা আলা মানুষের মনোকামনা পূরণ করেন, বৃষ্টি দিয়ে নিসর্গ সিক্ত করেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা