আন্তর্জাতিক

সুদানে নিহত বেড়ে প্রায় ১০০

আন্তর্জাতিক ডেস্ক: সুদানে সামরিক বাহিনীর সাথে দেশটির আধা-সামরিক বাহিনীর সংঘর্ষ অব্যাহত রয়েছে এবং চলমান এই সংঘাত সুদানজুড়ে ভয়াবহ আকার ধারণ করেছে। সেনাবাহিনী এবং র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) নামে আধাসামরিক গোষ্ঠীর মধ্যে সহিংসতা তৃতীয় দিনেও অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: ৩ বিভাগে বৃষ্টির আভাস

সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে প্রায় ১০০ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে ৪১ জন বেসামরিক নাগরিক। সোমবার (১৭ এপ্রিল) বার্তাসংস্থা এপি এবং সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ব্রিটিশ এই সংবাদমাধ্যমটি বলছে, গত শনিবার থেকে শুরু হওয়া সংঘাতে প্রায় ১০০ জন নিহত হয়েছেন বলে সুদানের একটি ডাক্তার ইউনিয়ন বলেছে। আহতের আনুমানিক সংখ্যা ১১০০ বলেও জানিয়েছে তারা।

যুদ্ধরত উভয় পক্ষই রাজধানী খার্তুমের প্রধান প্রধান স্থাপনাগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে। এর আগে রোববার আহতদের সরিয়ে নেওয়ার সুযোগ দিতে অস্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছায় উভয় পক্ষ। যদিও সেই যুদ্ধবিরতি ঠিক কতটা কঠোরভাবে মানা হয়েছে তা স্পষ্ট নয়।

আরও পড়ুন: তাপপ্রবাহে স্কুল-কলেজ বন্ধ ঘোষণা

চিকিৎসকরা সতর্ক করে বলেছেন, খার্তুমের হাসপাতালের পরিস্থিতি অত্যন্ত কঠিন। এছাড়া লড়াইয়ের ফলে আহত ব্যক্তিদের কাছে স্টাফ ও চিকিৎসা কর্মীদের পৌঁছানো এবং চিকিৎসা সেবা সরবরাহ বন্ধ হয়ে যাচ্ছে বলেও জানিয়েছেন তারা।

বার্তাসংস্থা এপি বলছে, সুদানের সামরিক বাহিনী এবং শক্তিশালী আধাসামরিক গোষ্ঠীর মধ্যে দেশটির নিয়ন্ত্রণ নিয়ে লড়াই অব্যাহত রয়েছে এবং যুদ্ধবিরতির জন্য কূটনৈতিক চাপ বাড়ালেও লড়াই বন্ধ করতে তারা রাজি নয় বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

উল্লেখ্য, ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বেসামরিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে উত্তর আফ্রিকার এই দেশটির সেনাবাহিনী। এরপর থেকে সেনাবাহিনীর জেনারেলরা ‘স্বাধীন কাউন্সিল’-এর নামে দেশ পরিচালনা করছিলেন।

আরও পড়ুন: সুবিধাবঞ্চিতদের সহায়তা দেবে বিসিবি

এই স্বাধীন কাউন্সিলের ভাইস-প্রেসিডেন্ট হলেন জেনারেল মোহামেদ হামদান দাগালো। অপরদিকে স্বাধীন কাউন্সিলের প্রধান হলেন জেনারেল আব্দেল ফাতাহ আল-বুরহান।

বেসামরিক সরকার গঠনের অংশ হিসেবে সম্প্রতি আধাসামরিক বাহিনী আরএসএফকে সেনাবাহিনীর সঙ্গে একীভূত করার একটি উদ্যোগ নেওয়া হয়। আর এই বিষয়টি নিয়েই সেনাবাহিনী এবং আরএসএফের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা