ছবি-সংগৃহীত
খেলা

সুবিধাবঞ্চিতদের সহায়তা দেবে বিসিবি

স্পোর্টস রিপোর্টার : পবিত্র রমযান মাসে দুঃখী ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল মানুষের কথা বিবেচনা করেই এ উদ্যোগ নিয়েছে বিসিবি।

আরও পড়ুন : আজও একাদশে নেই লিটন

আজ (রোববার) এক বিবৃতি দিয়ে এমনটি জানিয়েছে বিসিবির মিডিয়া বিভাগ।

বিবৃতি জানানো হয়, আগামীকাল সোমবার (১৭ এপ্রিল) দুপুর সাড়ে বারোটায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট সেডিয়ামের একাডেমি মাঠ প্রাঙ্গনে অসহায়দের মধ্যে খাবার ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিতরণ করবে বিসিবি। এ সময় উপস্থিত থাকবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

আরও পড়ুন : হাকিমির সব সম্পদ মায়ের, বিপাকে স্ত্রী

অবশ্য এবারই প্রথম এমন কাজ করছে বিসিবি তা কিন্তু নয়। এর আগেও বিভিন্ন সময়েই দেখা গেছে বিসিবির এমন উদ্দ্যেগ। কয়েকদিন আগেও সাফজয়ী নারী ফুটবলারদের উপহার স্বরূপ ৫০ লাখ টাকার চেক বুঝিয়ে দিয়েছিল বিসিবি।

আরও পড়ুন : আপিল করবেন বাফুফে সেক্রেটারি

এছাড়াও প্রায় প্রতি রমজানেই সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের খাবার সহ নিত্য প্রয়োজনীয় পণ্য বিতরণ করে বিসিবি। ‍প্রয়োজনীয় পণ্য সরবরাহ করে সাহায্য করে থাকে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা