ফাইল ছবি
আন্তর্জাতিক

বাখমুতে রক্তক্ষয়ী লড়াই চলছে

আন্তর্জতিক ডেস্ক: ডনবাসের বাখমুত শহরে রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের সেনাদের রক্তক্ষয়ী যুদ্ধ চলছে। রুশ বাহিনী বাখমুতে প্রচণ্ড হামলা চালালেও ইউক্রেনীয় সেনারা এখনো সেখানে নিজেদের অবস্থান ধরে রেখেছে বলে জানা যায়।

আরও পড়ুন: সুদানে সংঘর্ষে নিহত ৫৬, আহত ৫৯৫

রবিবার (১৬ এপ্রিল) ইউক্রেনের ইস্টার্ন মিলিটারি কমান্ডের মুখপাত্র সেরহি শেরেভাতি ১+১ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন।

শেরেভাতি বলেন, ‘গত কয়েক দশকে যে রক্তক্ষয়ী যুদ্ধ দেখা যায়নি, এমন যুদ্ধ হচ্ছে বাখমুতের শহুরে অঞ্চলগুলোর প্রাণকেন্দ্রে।’

আরও পড়ুন: অবশেষে ম্যাক্রোঁরই জয়

তিনি আরও বলেন,‘আমাদের সেনারা এই রক্তক্ষয়ী ও প্রচণ্ড যুদ্ধে শত্রুদের যুদ্ধ করার সক্ষমতা এবং মানবিকভাবে বিপর্যস্ত করে দিতে সব ধরনের চেষ্টা করছে। প্রতিদিন, এ শহরের প্রতিটি কর্ণারে, তারা সফলতার সঙ্গে এ কাজ করছে।’

অন্যদিকে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়ার সেনাবাহিনীর প্যারাট্রুপাররা ইউক্রেনীয় সেনাদের আটকে রাখছে আর ওয়াগনারের সেনারা অল্প অল্প করে বাখমুত দখল করছে।

আরও পড়ুন: পাকিস্তানের ধর্মমন্ত্রী নিহত

তবে, ইউক্রেনের সেনাবাহিনী এবং রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবির সত্যতা যাচাই করতে পারেনি আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

বদলগাছীতে শিক্ষার্থীদের চুল কর্তন বিতর্ক, প্রধান শিক্ষককে বদলী

নওগাঁর বদলগাছীতে অন্তত ১৫ শিক্ষার্থীর মাথার চুল কা...

শীর্ষে রাশিয়া-যুক্তরাষ্ট্র, বাড়ছে বৈশ্বিক উদ্বেগ

বিশ্বব্যাপী সামরিক শক্তির ভারসাম্য ও ভূরাজনৈতিক প্রতিযোগিতায় এখনো সবচেয়ে গুরু...

কাতারের পাশে তুরস্ক, সই হলো প্রতিরক্ষা চুক্তি

তুরস্ক ও কাতার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। আজ শুক্রবার ইস্তাম্বুলের...

১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

ঢাকা-সিলেট মহাসড়কের দীর্ঘদিনের নাজুক অবস্থার কারণে সড়কপথ এড়িয়ে রেলপথে লংমার্চ...

কমিউনিস্ট-জামাত-তৃণমূল বাংলায় রাজনীতি করতে পারবে না : শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যের মানুষের জীবন থেকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা