ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সুদানে সংঘর্ষে নিহত ৫৬, আহত ৫৯৫

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর আফ্রিকার দেশ সুদানের সেনাবাহিনীর সাথে দেশটির আধা-সামরিক বাহিনীর মধ্যে ক্ষমতার লড়াইয়ে রাজধানী খার্তুমে সংঘর্ষে ৫৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

আরও পড়ুন : জাজিরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

রোববার (১৬ এপ্রিল) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

দেশটির চিকিৎসাকর্মীদের বরাতে বিবিসি জানিয়েছে, আশেপাশের শহর ও অঞ্চলে অন্তত ৫৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া কয়েক ডজন সামরিক কর্মী মারা গেছে।তাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৫৯৫ জন।

আরও পড়ুন : ঈদের চাপ সামাল দিতে প্রস্তুত

বিবিসি বলছে, সুদানের সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনীর মধ্যে ক্ষমতার লড়াইয়ে দেশটি কেঁপে উঠেছে। দেশটির দারফুরসহ অন্যান্য অঞ্চলেও সহিংসতার খবর মিলেছে। প্রেসিডেন্ট প্রাসাদ, সেনাপ্রধানের বাসভবন, এবং খার্তুম আন্তর্জাতিক বিমানবন্দর দখলে নেওয়ার দাবি করেছে আধা-সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)।

তবে দেশটির সেনাবাহিনী এ দাবি নাকচ করেছে। দেশটির পশ্চিমাঞ্চলের কাবকাবিয়ার সামরিক ঘাঁটিতে ২ পক্ষের গোলাগুলিতে প্রাণ গেছে বিশ্ব খাদ্য কর্মসূচির ৩ কর্মীর।

আরও পড়ুন : বিশ্বে মৃত্যু ও শনাক্ত কমেছে

আরএসএফ জানিয়েছে, তারা উত্তরের শহর মেরোওয়ে ও পশ্চিমে এল-ওবেইদের বিমানবন্দর দখল করেছে। সেখানে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

খার্তুমের বাসিন্দারা বিবিসিকে তাদের আতঙ্ক ও ভয়ের কথা জানিয়েছেন। একজন বাসিন্দা জানান, তার পাশের বাড়িতে গুলি চালানো হয়েছে।

আরও পড়ুন : দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা নেতা নিহত

সুদানের সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান, আধা-সামরিক বাহিনী সামরিক ঘাঁটিতে হামলা করেছে।

ব্রিগেডিয়ার-জেনারেল নাবিল আবদুল্লাহ জানান, র‌্যাপিড সাপোর্ট ফোর্সের যোদ্ধারা খার্তুম ও সুদানের আশেপাশে বিভিন্ন সেনা ক্যাম্পে হামলা চালায়। সংঘর্ষ চলছে এবং সেনাবাহিনী দেশ রক্ষার দায়িত্ব পালন করছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

১ নভেম্বর ‘ব্ল্যাক কার্বন ও জলবায়ু দূষক’ বিষয়ক বিজ্ঞান-নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূ...

সেনাবাহিনীর সুনাম নষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী

বিভিন্ন সময়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হয়েছে বলে মন্তব্য কর...

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন

সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ...

জাল টাকা তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার, উদ্ধার ২ লাখ টাকা

মুন্সীগঞ্জের শ্রীনগরে জাল টাকা তৈরির সময় শ্রাবন হো...

ঘরোয়া ক্রিকেটের কঠিন লড়াইয়ের স্বীকৃতি চাইলেন সেঞ্চুরিয়ান সালমান আগা

দেশের মাটিতে ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজে জয় দিয়ে মি...

মন্ত্রীত্ব ছাড়লেন ইশরাক

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের মুখে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা