সংগৃহীত
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ইসতিসকার নামাজ আদায়

ঠাকুরগাঁও প্রতিনিধি: কয়েকদিনের টানা প্রচণ্ড তাপদাহে অতিষ্ঠ হয়ে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকায় একাধিক স্থানে ইসতিস্কার নামাজ আদায় করা হয়েছে।

আরও পড়ুন: পঞ্চগড়ে দুই শিশুর মৃত্যু

শনিবার (২৭ এপ্রিল) সকাল ১০ টায় ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগরে ঈদগাহ মাঠে স্থানীয় ওলামায়ে কেরামের আয়োজনে এ নামাজ অনুষ্ঠিত হয়।

এতে স্থানীয় রাজনৈতিক-সামাজিক ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, উপজেলা ইমাম পরিষদসহ প্রায় সহস্রাধিক ধর্মপ্রাণ মুসুল্লিবৃন্দ একাত্মতা প্রকাশ করে নামাজে অংশগ্রহণ করেন।

আখানগর ষ্টেশন জামে মসজিদ কমিটির আয়োজিত ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি ও দোয়া মোনাজাত পরিচালনা করেন আখানগর ষ্টেশন জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন।

নামাজ শেষে অনাবৃষ্টি ও তাপদাহ থেকে প্রাণীকূলকে রক্ষার জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়। এ সময় মুসল্লিরা অঝোরে চোখের পানি ছেড়ে দিয়ে তওবা ও ক্ষমা প্রার্থনা করেন। নামাজ ও দোয়া পরিচালনাকারী মাওলানা হাফেজ মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, চলমান এই অবস্থায় বৃষ্টি হওয়াটা খুব দরকার। বৃষ্টি হলে ইনশাল্লাহ গরম কমে যাবে। এ রকম দুঃসময়ে আল্লাহ তা’আলা সালাতের মাধ্যমে বৃষ্টি বা পানি চায়তে বলেছেন। তাই আমরা সর্বস্তরের মুসল্লিরা সবাই মিলে ইসতিসকার নামাজ আদায় করে কেঁদে কেঁদে বৃষ্টির জন্য দোয়া প্রার্থনা করেন মুসল্লীরা।

আরও পড়ুন: চারতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

একইদিন শহরের ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি ও খুতবা প্রদান করেন ঠাকুরগাঁও জেলখানা মসজিদের ইমাম মোঃ খলিলুল্লাহ।

উল্লেখ্য, ঠাকুরগাঁও জেলা সহ দেশের বেশ কয়েকটি জেলায় বর্তমানে তাপদাহ বিরাজ করছে। প্রচন্ড রৌদ্রতাপে কাহিল হয়ে পড়েছে মানুষ সহ প্রাণীকূল। কৃষকেরা মাঠে কাজ করতে পারছে না। প্রচন্ড দাবদাহের কারণে শুকিয়ে যাচ্ছে মাঠঘাট, খালবিল, নষ্ঠ হচ্ছে ফসলের ক্ষেতসহ কৃষিজমি। তীব্র খড়ায় ফসল উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছেন সর্বস্তরের মানুষ। একের পর এক জারি করা হচ্ছে হিট অ্যালার্ট। হিটস্ট্রোকে মারা যাচ্ছেন অনেকে। এ অবস্থা থেকে মুক্তি পেতে এ নামাজ আদায়।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা