সংগৃহীত
সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি: পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় বোরো খেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুরাদ হোসেন (৩০) নামের যুবকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : রাজধানীর সীমান্ত স্কয়ারে আগুন

শুক্রবার (২৬ এপ্রিল) উপজেলার সদর ইউনিয়নের মহলাল জোত গ্রামে এই ঘটনা ঘটেছে।

নিহত মুরাদ হোসেন দেবনগর ইউনিয়নের মিজানুর রহমানের ছেলে।

ছোট থেকেই তেঁতুলিয়ার সদর ইউনিয়নে নানা আজিজুলের বাড়িতে থেকে বেড়ে উঠেছেন মুরাদ। কৃষি কাজের পাশাপাশি পাথর ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন মুরাদ।

আরও পড়ুন : ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ২

জানা গেছে, মুরাদ শুক্রবার সকালে তেঁতুলিয়ার বাইপাস এলাকায় বোরো খেতে পানি দিতে যান। সে সময় মোটরের বৈদ্যুতিক তার হাতে জড়িয়ে পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় তাকে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজয় কুমার রায় এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বোরো খেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আবেদনের পর তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। থানায় এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা