সংগৃহীত
জাতীয়

রাজধানীর সীমান্ত স্কয়ারে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত সীমান্ত স্কয়ার মার্কেটের একটি মোবাইলের দোকানে এই আগুনের ঘটনা ঘটেছে। ঘটনার পরপর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

আরও পড়ুন: শনিবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

শুক্রবার (২৬ এপ্রিল) রাত ১টা ৮ মিনিটের দিকে এই আগুনের সূত্রপাত হয।

ফায়ার সার্ভিস বলেন, সীমান্ত স্কয়ারের ৬ তলা শপিং মলের ৩য় তলার আর.কে ইলেকট্রনিকস নামের একটি মোবাইলের দোকানে আগুন লাগে। আগুনের ফলে দোকানটি পুড়ে যায়। তবে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর ফলে অন্য কোনো দোকানের ক্ষয় ক্ষতি হয়নি।

ফায়ার সার্ভিসের সদস্যরা রাত ২টা ১৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং রাত ৩টা ২২ মিনিটে আগুনটি সম্পূর্ণ নির্বাপণ করে।

আরও পড়ুন: আজ যে সব এলাকায় গ্যাস থাকবে না

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, মোহাম্মদপুর ও পলাশী স্টেশনের ৫টি ইউনিট সীমান্ত স্কয়ারের আগুন নেভাতে কাজ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে বৈদ্যুতিক গোলযোগ থেকে এই আগুনের সূত্রপাত। তবে এর ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

ইসির আন্তঃমন্ত্রণালয় বৈঠক দুপুরে

স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন সামনে রেখে সরকারের বিভ...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

নিউ মেক্সিকোয় বন্যায় নিহত ৩

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য নিউ মেক্সিকোয় ভারী বৃষ্টির পর স...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা