সংগৃহীত
সারাদেশ

কুষ্টিয়ায় বৃত্তি পেল ১৬০ স্কুল শিক্ষার্থী

কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে ১৬০ স্কুল শিক্ষার্থীকে বৃত্তি ও বৃত্তি সনদ প্রদান করা হয়েছে। সেভস স্টাইপেন্ড একাডেমির আয়োজনে এই বৃত্তি দেয়া হয়।

আরও পড়ুন: গরুবাহী ভটভটির ধাক্কায় নিহত ২

শনিবার (২৭ এপ্রিল) সকাল ১০টার দিকে মিরপুর ইংলিশ ভার্সন স্কুলের (মেভস) হলরুমে এই বৃত্তি দেয়া হয়।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে মিরপুর ইংলিশ ভার্সন স্কুলের (মেভস) উপদেষ্টা পরিষদের সদস্য হাজী মোহাম্মদ আব্দুর রশিদের সভাপতিত্বে ও মিরপুর ইংলিশ ভার্সন স্কুলের প্রিন্সিপাল মোহাম্মদ মজিবুল হকের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরপুর ইংলিশ ভার্সন স্কুলের উপদেষ্টা পরিষদের সদস্য ও মিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি হাজী আছাদুর রহমান বাবু, মিরপুর ইংলিশ ভার্সন স্কুলের উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রেসক্লাবের প্রচার ও দপ্তর সম্পাদক কুদরতে খোদা সবুজ, স্থানীয় আলো এনজিও সংস্থার নির্বাহী পরিচালক ও মেভসের উপদেষ্টা পরিষদের সদস্য ফিরোজ আহম্মেদ, মিরপুর নিম্নমাধ্যমিক বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মো. রোকনুজ্জামান, স্থানীয় চিথলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আবু সাদাত বিন সাঈদ প্রমুখ।

আরও পড়ুন: পঞ্চগড়ে দুই শিশুর মৃত্যু

এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মিরপুর ইংলিশ ভার্সন স্কুল পরিচালক এবং সেভস স্টাইপেন্ড একাডেমির সহকারী পরিচালক বিভাস চন্দ্র পাল।

প্রসঙ্গত, ২০২৩ সালের ডিসেম্বরে সেভস স্টাইপেন্ড একাডেমির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মিরপুর উপজেলার ২৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ৬১১ জন শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করেন। এর মধ্যে ১৮জন টেলেন্ডপুলে, প্রথম গ্রেডে ৩২ জন, দ্বিতীয় গ্রেডে ৪০ জন, সাধারণ গ্রেডে ৫৮জন এবং বিশেষ গ্রেডে ১২জন বৃত্তি দেয়া হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা