ছবি-সংগৃহীত
জাতীয়

গাড়ি ভাঙচুরকারীরা রাজনৈতিক কর্মী

স্টাফ রিপোর্টার : বঙ্গবাজারে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে নিজেদের রাজনৈতিক অ্যাক্টিভিস্ট হিসেবে পরিচয় দিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আরও পড়ুন : রাজাকারদের তালিকা তৈরি করা হবে

সোমবার (১৭ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অগ্নিকাণ্ডে যারা সর্বস্বান্ত হয়েছেন, প্রধানমন্ত্রী সবসময় তাদের জন্য চিন্তাভাবনা করছেন। ব্যবস্থা নিচ্ছেন। আপনারা এ-ও দেখেছেন বঙ্গবাজারে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ১৪টা গাড়ি ভাঙচুর করা হয়েছে। যে গাড়িগুলো আগুন নেভাবে সেগুলো ভাঙচুর করা হলো। ভিডিওর মাধ্যমে আমরা সন্দেহভাজনদের চিহ্নিত করে আটক করেছি, তাদের জিজ্ঞাসাবাদ চলছে।’

আরও পড়ুন : বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে

তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনে হয়েছে তারা উদ্দেশ্যমূলকভাবে ভাঙচুর করেছে। তাদের আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিভিন্ন দলের অ্যাক্টিভিস্ট বলে তারা পরিচয় দিয়েছে। এসব কিছু নিয়েই আমাদের তদন্ত চলছে। আশা করি, তদন্তের পর আপনাদের আরও কিছু জানাতে পারবো।’

আরও পড়ুন : মেক্সিকোয় বন্দুক হামলায় নিহত ৭

আপনি ফায়ার সার্ভিসের গাড়িতে হামলার ঘটনায় রাজনৈতিক ইন্ধনের কথা বললেন, আসলে এটা কোন দলের বলে মনে করছেন- জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমরা এটা আরও একটু কনফার্ম হয়ে জানাবো। তবে প্রাথমিকভাবে জেনেছি তারা রাজনৈতিক দলের কর্মী। আমরা আরও তদন্ত করার পর বিস্তারিত জানাতে পারবো।’

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা