সারাদেশ

কক্সবাজারে পর্যটকের ঢল

জেলা প্রতিনিধি : কক্সবাজারে ঈদের ছুটিতে পর্যটকের ঢল নেমেছে। ঈদের দ্বিতীয় দিন লাখো পর্যটক সৈকতে নেচে-গেয়ে ঈদ আনন্দে মেতে উঠেছেন। শিশু-কিশোর থেকে শুরু করে তরুণ-তরুণীসহ নানা বয়সী পর্যটকের ভিড় এখন কক্সবাজার সমুদ্র সৈকতে।

আরও পড়ুন : কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

রোববার (২৩ এপ্রিল) বেলা ১১টার দিকে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে হাজার হাজার পর্যটকের ভিড় দেখা যায়। পর্যটকদের কেউ কেউ সমুদ্রের লোনাপানিতে শরীর ভিজিয়ে আনন্দ–উল্লাসে মেতেছেন। কেউ আবার দ্রুতগতির জলযান জেডস্কি নিয়ে ঘুরে আসছেন গভীর সমুদ্রের জলরাশিতে। অনেকে আবার বালুচরে দাঁড়িয়ে মুঠোফোনে ছবি তুলছেন। এছাড়া উত্তর পাশে সিগাল, লাবণী পয়েন্টেও হাজার হাজার পর্যটক উপস্থিত হয়েছেন।

ফেডারেশন অব ট্যুরিজম ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার বলেন, ঈদের ৭ দিনের ছুটিতে ১০ লাখের বেশি পর্যটক সমাগম ঘটবে কক্সবাজারে। ইতোমধ্যে পাঁচ শতাধিক হোটেল, মোটেল ও গেস্ট হাউসের ৯০ শতাংশ রুম অগ্রিম বুকিং হয়ে গেছে।

ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ডের কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সৈকতে পর্যটকদের ভিড় বাড়ছে। সন্ধ্যা নাগাদ সৈকতের কলাতলী থেকে সুগন্ধা-সিগাল হয়ে লাবণী পয়েন্ট পর্যন্ত পাঁচ কিলোমিটারে প্রায় এক লাখ মানুষ সমবেত হবেন বলে ধারণা করা হচ্ছে। গভীর রাত পর্যন্ত সৈকতে পর্যটকদের ভিড় লেগে থাকবে।

ঢাকা থেকে আসা পর্যটক দম্পতি সামিয়া-গফুরের ,এ সময় গফুর বলেন,ঈদের আনন্দ উপভোগ করতে ঈদের নামাজ আদায় করে রাতে কক্সবাজারের উদ্দেশে রওনা দেই। সকালে কক্সবাজার কলাতলীর একটি হোটেলে উঠি। তারপর বীচে আসি। এত মানুষ হবে কল্পনা করিনি। অনেক ভালো লাগছে। তবে গাড়ি ভাড়া অতিরিক্ত বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন : আজ শেষ হচ্ছে রাষ্ট্রপতির মেয়াদ

সিলেট থেকে আসা জিকু বলেন,জীবনে প্রথমবার কক্সবাজার আসলাম। এখানে এসে খুব ভালো লাগছে। আসার সময় হোটেল বুক করিনি। জানতাম না যে এখানে এসে হোটেলের জন্য ভোগান্তিতে পড়তে হবে। তবে কোনো রকম একটি রুমের ব্যবস্থা করেছি। রুমের ব্যবস্থা করলেও সেই রুমের জন্য অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেন তিনি।

টুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহিন ঢাকা পোস্টকে বলেন, ঈদের ছুটিতে প্রচুর পর্যটক সমাগম হচ্ছে। পর্যটকদের সেবায় আমরা সব সময়ই প্রস্তুত। পর্যটকদের সেবায় আমরা প্রাথমিক মেডিকেল টিম প্রস্তুত রেখেছি। সমুদ্র সৈকতসহ গুরুত্বপূর্ণ বিনোদনকেন্দ্রগুলোতে ট্যুরিস্ট পুলিশের তৎপরতা শুরু হয়েছে।

আরও পড়ুন : ইরান-আজারবাইজান যুদ্ধের শঙ্কা!

তিনি আরও বলেন, ট্যুরিস্ট পুলিশ সৈকতের প্রবেশ পথে তল্লাশি চৌকি স্থাপন, সৈকতে পোশাকধারীর পাশাপাশি সাদা পোশাকে দায়িত্ব পালন করবে। সৈকতে বিশুদ্ধ পানি সরবরাহ ও প্রাথমিক চিকিৎসাসেবা প্রদানের জন্য দল গঠন করা হয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

মেসির গোলেও হার এড়াতে পারল না ইন্টার মিয়ামি

লিওনেল মেসির গোল সত্ত্বেও হারের বৃত্ত থেকে বের হতে পারছে না ইন্টার মিয়ামি। মে...

জিয়াউর রহমান শিখিয়েছিলেন, সমালোচনা হলেই থেমে যেতে হয় না: শিক্ষামন্ত্রী

দায়িত্ব নেওয়ার পর থেকে নানা আলোচনা-সমালোচনা হলেও কাজ থেকে পিছিয়ে না যাওয়ার দৃ...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

নীরব ঘাতক হৃদরোগ: যেসব সূক্ষ্ম লক্ষণ দেখে আগেই সতর্ক হবেন

হৃদরোগের সমস্যার ক্ষেত্রে লক্ষণগুলো ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে এবং গুরুতর হৃদ...

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭০

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় পরিচালিত নিয়মিত অভিযানে ৪৭০ জনকে গ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা