ছবি সংগৃহিত
সারাদেশ

কক্সবাজারে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর

এম.এ আজিজ রাসেল : ধর্মীয় ভাবগাম্ভীর্যতা ও উৎসবমূখর পরিবেশে কক্সবাজার জেলায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।

আরও পড়ুন : বিজিবি-বিএসএফ মিষ্টি বিনিময়

শনিবার (২২ এপ্রিল) সকাল ৮ টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা মাহমুদুল হক।

নামাজের আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, জেলা জজ মোহাম্মদ ইসমাঈল, পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম ও পৌর মেয়র মুজিবুর রহমান।

আরও পড়ুন : দরিদ্রদের পাশে দাঁড়াতে রাষ্ট্রপতির আহ্বান

সকাল ৯টা ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়। এরপর ছোট-বড় সকলে কুলাকুলিতে মেতে উঠে। এসময় সবার মুখে ধ্বনিত হয় ঈদ মোবারক….ঈদ মোবারক।

কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় ও পৌরসভার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ঈদের প্রধান জামাতে প্রায় ২০ হাজার মানুষ নামাজ আদায় করে। বিভিন্ন মহল্লার মসজিদেও ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন : রাষ্ট্রপতি হিসেবে শেষ‌ ঈদ নামাজ আদায়

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হাসপাতাল, সরকারি শিশু পরিবার ও জেলখানায় উন্নত মানের খাবারের ব্যবস্থা করা হয়।

হিৎসা বিদ্বেষ ভুলে ঈদ নিয়ে এসেছে খুশির বারতা। এদিকে ঈদ উপলক্ষে বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সৈকতসহ সকল দশর্নীয় স্থানে বিপুল দর্শনার্থীর সমাগম ঘটে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা