সারাদেশ

হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জেলা প্রতিনিধি, পাবনা : পাবনার ঈশ্বরদীতে প্রায় দেড় কোটি টাকার হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের একটি দল।

আরও পড়ুন : ট্রেনে কাটা পড়ে ৪ নারীর মৃত্যু

বুধবার (১৯ এপ্রিল) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব ১২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ তৌহিদুল মবিন খান এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃতরা হলো- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দিয়াড় মানিকচক গ্রামের সেরাজুল ইসলামের স্ত্রী মেরজাহাতুন (৩৬),চর বোয়ালমারী গ্রামের মৃত আমজাদ আলীর স্ত্রী গোলবাহার (৫০),, নওগাঁর আত্রাই উপজেলায় পারকাসুন্দিয়া গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী শেনারা খাতুন (২১) ও ঈশ্বরদীর পিয়ারাখালী এলাকার আজম মন্ডলের ছেলে ইমরান (২৭)।

আরও পড়ুন : টোলপ্লাজায় মোটরসাইকেলের দীর্ঘ লাইন

মোঃ তৌহিদুল মবিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের সিনিয়র এএসপি কিশোর রায়ের নেতৃত্বে একটি দল মঙ্গলবার গভীর রাতে ঈশ্বরদী উপজেলা সদরের পৌর সুপার মার্কেট সংলগ্ন জনতা ব্যাংকের সামনে অভিযান চালিয়ে সন্দেহভাজন চারজনকে আটক করে।

এসময় আটককৃতদের কাছ থেকে এক কেজি ৪’শ ৬৫ গ্রাম হেরোইন উদ্ধার করে। যার আনুমানিক বাজার মূল্য এক কোটি উনচল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকা।

আরও পড়ুন : মার্কেট পাহারায় থাকবে আ. লীগের কর্মীরা

তিনি আরও জানান, আটককৃতদের থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় হেরোইন বিক্রয় করে আসছিল। নারীদের মাধ্যমে তারা মাদকদ্রব্য বিক্রি করে আসছে। তাদের সবার বিরুদ্ধে মাদকদ্রব্যের একাধিক মামলা রয়েছে।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, আটককৃত ৪ জনকে থানায় হস্তান্তর করেছে র‌্যাব। তাদের সবার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা