ছবি-সংগৃহীত
সারাদেশ

প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় সড়কে কুইন্স খাতুন (৩৯) নামের এক নারীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার প্রাক্তন স্বামীর বিরুদ্ধে।

আরও পড়ুন : অটোরিকশা চালককে গলা কেটে হত্যা

বুধবার (১৯ এপ্রিল) সকাল ৭টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় এই ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর থেকে কুইন্সের প্রাক্তন স্বামী আজাদ পালাতক আছেন।

নিহত কুইন্স খাতুন নওগাঁ জেলার সদর থানার ফতেপুর গ্রামের মো. কুদ্দস মিয়ার মেয়ে। তিনি আশুলিয়ার কাঁঠালতলা এলাকায় একটি বাড়িতে ভাড়া থেকে এনভয় পোশাক কারখানায় কাজ করতেন।

আরও পড়ুন : ট্রেনে কাটা পড়ে ৪ নারীর মৃত্যু

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাসা থেকে কারখানায় যাওয়ার পথে এক নারীকে এলোপাতারি ছুরিকাঘাত করে পালিয়ে যান এক যুবক। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মামা বিল্লাল হোসেন বলেন, কুইন্সের সঙ্গে নওগাঁর আজাদের বিয়ে হয়। আজাদ নেশাগ্রস্ত মানুষ। পারিবারিক কলহের জেরে এক বছর আগে তাদের তালাক হয়ে যায়। এরপর থেকে বিভিন্ন সময় আমার ভাগ্নিকে পথেঘাটে বিরক্ত করে আসছিল সে। আজকে সড়কে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

আরও পড়ুন : সেপটিক ট্যাংকে মিলল শিশুর লাশ

আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নোমান সিদ্দিকী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহতের প্রাক্তন স্বামী তাকে হত্যা করেছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী চাকরিচ্যুত

পদমর্যাদার অপব্যবহার করে বিমানবন্দরের ভিআইপি সুবিধা নেওয়া এবং অননুমোদিতভাবে ক...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা