ছবি: সংগৃহীত
সারাদেশ

ফরিদপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি : ফরিদপুর সদরে পিকআপ, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মো. নজরুল ইসলাম (২৮) ও রায়হান মোল্লা (২৯) নামের ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আরও পড়ুন : মার্কেট পাহারায় থাকবে আ. লীগের কর্মীরা

মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত ১২ টার দিকে সদরের কোমরপুর এলাকার মুসলিম মিশনের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. নজরুল ইসলাম ফরিদপুর সদরের ডোমরাকান্দি এলাকার বাসিন্দা আব্দুর রহমান মিয়ার ছেলে এবং নিহত রায়হান মোল্লা ইলিয়াস মোল্লার ছেলে। তারা পেশায় ইলেকট্রিক মিস্ত্রি এবং পরস্পর বন্ধু।

আরও পড়ুন : ফরিদপুর-১ আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশীর ছড়াছড়ি

ফরিদপুর সদর উপজেলার চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা বলেন, নিহতরা তার নিজ গ্রাম ডোমরাকন্দি মহল্লার বাসিন্দা। শবে কদরের রাতে ২ বন্ধু একটি মসজিদে নামাজ শেষে মোটরসাইকেল নিয়ে মাচ্চরের শিবরামপুর এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, ২ বন্ধু মোটরসাইকেলে করে শিবরামপুরের দিকে যাচ্ছিল। সামনে থেকে মুরগিবাহী একটি ট্রাক ধাক্কা দিলে তারা সড়কের ওপর পড়ে যায়। এ সময় পেছন দিক থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা মোটরসাইকেলের উপরে উঠে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন : অটোরিকশা চালককে গলা কেটে হত্যা

খবর পেয়ে প্রথমে স্থানীয়রা এবং পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়। নজরুল ঘটনাস্থলেই মারা যান এবং ঢাকা নেওয়ার পথে রায়হানের মৃত্যু হয়।

এ ঘটনায় সিএনজির ২ যাত্রীও আহত হন। তাদেরকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আরও পড়ুন : প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু

করিমপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুর রহমান জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত পিকআপভ্যান ও সিএনজি এবং মোটরসাইকেল উদ্ধার করে। পিকআপভ্যানের চালক পলাতক রয়েছেন।

এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা